November 25, 2026, 6:03 am
শিরোনাম :
হাসিনার ফেরার ঘোষণা জনগণ প্রতিহত করবে: জামায়াত আমির গোপালগঞ্জে বন্ধ থাকবে ট্রেন ও দুই থানার কার্যক্রম, স্থগিত সরকারি বরাদ্দ মনিরামপুরে ইউপি নির্বাচনের আগাম হাওয়া, সরব সম্ভাব্য প্রার্থীরা নিয়ামতপুরে কাঠের সো-মিলে অগ্নিকাণ্ড, নিঃস্ব মালিক বাঁশখালীতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মানিক গ্রেপ্তার সিলেটে নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাসের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিলে এমপি লুনা সিলেটে হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে-ভাইসহ আটক ৪ মিস ইউনিভার্স হলেন জেনিফার ব্যারেটো গোপালগঞ্জে ৫৬ প্লাটুনসহ আট জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন আজ খুলনা বিশ্ববিদ্যালয় দিবস, গৌরবের ৩৬ বছরে পদার্পণ

ঝিনাইদহে জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প

অভয়নগর প্রতিবেদক

 শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে ঝিনাইদহে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। শুক্রবার সকালে শহরের সরকারি কেসি কলেজ চত্বরে এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) ঝিনাইদহ জেলা শাখার উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা ছাড়াও ড্যাবের জেলা ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরিচালিত এ মেডিকেল ক্যাম্পে শহরের বিভিন্ন এলাকার কয়েকশ’ অসহায় ও দুস্থ রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়। পাশাপাশি প্রয়োজনীয় ওষুধও বিনা মূল্যে বিতরণ করা হয়।
মেডিকেল ক্যাম্পে মোট ২২ জন অভিজ্ঞ চিকিৎসক বিভিন্ন রোগে আক্রান্ত রোগীদের সেবা দেন। আয়োজকরা জানান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে মানবিক ও সামাজিক দায়িত্ববোধ থেকে এ উদ্যোগ নেওয়া হয়েছে।



ফেসবুক কর্নার