October 11, 2026, 1:53 am
শিরোনাম :
ভারতের আন্দোলনরত তরুণদের পাশে থাকার ঘোষণা নাহিদের ফেসবুকে ১৭ দিনের সম্পর্ক, রাজুর ডাকে কক্সবাজার গিয়েছিল তাজমিন তাজমিন হত্যা মামলায় দায় স্বীকার করে সুমনের আদালতে জবানবন্দি মসজিদকে দলীয় অফিস বানানোর চেষ্টা হয়েছিল-প্রতিমন্ত্রী শ্যামনগরে সার ডিলারশিপে যুবলীগ নেতার নামে বিএনপির জেলা কমিটির সুপারিশ, তৃণমূলে ক্ষোভ ডেঙ্গুতে আক্রান্ত সংগীতশিল্পী কৃষ্ণকলি, বাসায় চলছে চিকিৎসা বিদেশি শক্তির ইন্ধনে অস্থিরতা সৃষ্টির অভিযোগ বিজেপি সভাপতির পুত্রসন্তানের মা হওয়ার খবর ঘিরে আলোচনায় নীলম মুনির ভারতে ‘কালো জরুরি অবস্থা’ জারির অভিযোগ আপ নেতাদের প্রশ্ন ফাঁসের অভিযোগে পরীক্ষা বাতিল, ক্ষুব্ধ হাসনাত আব্দুল্লাহ

যশোর সদর উপজেলার দেয়াড়া মডেল ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রস্তুতি সভা 

অভয়নগর প্রতিবেদক

 

যশোর সদর উপজেলার ৮ নং দেয়াড়া মডেল ইউনিয়নের আমাদাবাদ ডিগ্রি কলেজ মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে এক নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও বর্তমানে জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রাজিদুর রহমান সাগর। তিনি বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপি তৃণমূল থেকে ঐক্যবদ্ধভাবে কাজ করছে। আগামী নির্বাচনে বিজয় অর্জনে নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা রাখতে হবে।”
সভায় সভাপতিত্ব ও বক্তব্য রাখেন ৮ নং দেয়াড়া মডেল ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ নজরুল ইসলাম। তিনি ইউনিয়ন পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।
এছাড়াও বক্তব্য দেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আসাফুজ্জামান লিটন এবং সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম সাগর। তারা ভোটারদের সাথে যোগাযোগ বাড়ানো ও সাংগঠনিক কার্যক্রম জোরদারের আহ্বান জানান।
সভায় ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। সভা শেষে আসন্ন নির্বাচনকে সামনে রেখে দলীয় কার্যক্রম আরও গতিশীল করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।



ফেসবুক কর্নার