March 11, 2026, 10:13 pm
শিরোনাম :
পাবনায় টিআর প্রকল্পে ৩ লাখ টাকার রাস্তাই নেই, অনিয়মের অভিযোগ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ইরানে হামলা করার মতো ‘আর কিছুই নেই’, যুদ্ধ শেষ শিগগিরই পুরো অঞ্চল পোড়ার আগেই ইরান যুদ্ধ বন্ধ করতে হবে: এরদোয়ান দোয়ারাবাজারে নিখোঁজ রাজিবের ১৮ মাস পর পরিবারের সঙ্গে পুনর্মিলন ভারত থেকে পাইপলাইনে ৫ হাজার টন ডিজেল পৌঁছালো পার্বতীপুরে বাংলাদেশ চায় ভোট, সমরাস্ত্র বিক্রিতে জোর দিতে পারে তুরস্ক খাগড়াছড়িতে ঋণের হতাশায় ব্যবসায়ী যুবকের আত্মহত্যা ব্রাহ্মণবাড়িয়ায় কৃষি জমি ও ডোবা ভরাটে ৪ ড্রেজার ও ২ হাজার ফুট পাইপ বিনষ্ট, জরিমানা ৪০ হাজার নন্দীগ্রামে ক্যান্সারের সঙ্গে লড়াই করা সুলতানের পাশে ইউএনও শারমিন আরা চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের অভিযানে হেরোইনসহ মাদক কারবারি আটক

শ্যামনগরে উপজেলা রিপোর্টার্স ক্লাবের পক্ষ থেকে ক্রিকেট ব্যাট বিতরণ

অভয়নগর প্রতিবেদক

শ্যামনগর পৌরসভার সদরে হায়বাতপুর ক্রিকেট একাডেমির খেলোয়াড়দের মাঝে শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের পক্ষ থেকে ক্রিকেট ব্যাট প্রদান করা হয়েছে।
১৬ /০১/২০২৬ (শুক্রবার) বিকাল ৪ টায় শ্যামনগর সরকারী মহাসিন কলেজের পূর্ব পাশে আয়োজিত ক্রীড়া অনুষ্ঠানে তরুণ ক্রিকেটারদের মাঝে ব্যাট বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক জিএম ইয়াসিন আরাফাত, ক্রীড়া বিষয়ক সম্পাদক-শেখ মেহেদী হাসান ত্যাগী । এছাড়াও উপস্থিত ছিলেন হায়বাতপুর ক্রিকেট একাডেমির সভাপতি মোঃ বক্কর হোসেন বকুল সহ একাডেমির সদস্য আবু রায়হান, মাসুদ, স্বাধীন ও অন্যান্যরা। এ সময় উপজেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক ইয়াছিন আরাফাত বলেন,
 খেলাধুলা তরুণ সমাজকে মাদক,  মোবাইল গেম ও সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে এবং শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেতে খেলাধুলার বিকল্প নেই,  অতীতের মতো বর্তমানে আমাদের শিশু কিশোরদের  ক্রিড়ার প্রতি মনোযোগ বাড়াতে হবে।
এছাড়া সমাপনী  বক্তব্যে উপজেলা রিপোর্টাস ক্লাবের ক্রীড়া বিষয়ক সম্পাদক শেখ মেহেদী হাসান ত্যাগী বলেন, মাদক মোবাইল গেম সামাজিক অপরাধ এবং বিভিন্ন নেশা জাতীয় দ্রব্য থেকে যুব সমাজকে ফিরিয়ে আনতে আমাদের পাশাপাশি পারিবারিক অভিভাবকদের সবচেয়ে বেশি সচেতন হতে হবে। এ ধরনের উদ্যোগে ভবিষ্যতে এলাকার এবং জাতীয়ভাবে ভালো ক্রিকেটার তৈরি হবে। পাশাপাশি শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাব ক্রীড়া ও তরুণদের এগিয়ে নিতে  সর্বাত্মকভাবে সহযোগিতা অব্যাহত রাখবে



ফেসবুক কর্নার