March 11, 2026, 10:14 pm
শিরোনাম :
পাবনায় টিআর প্রকল্পে ৩ লাখ টাকার রাস্তাই নেই, অনিয়মের অভিযোগ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ইরানে হামলা করার মতো ‘আর কিছুই নেই’, যুদ্ধ শেষ শিগগিরই পুরো অঞ্চল পোড়ার আগেই ইরান যুদ্ধ বন্ধ করতে হবে: এরদোয়ান দোয়ারাবাজারে নিখোঁজ রাজিবের ১৮ মাস পর পরিবারের সঙ্গে পুনর্মিলন ভারত থেকে পাইপলাইনে ৫ হাজার টন ডিজেল পৌঁছালো পার্বতীপুরে বাংলাদেশ চায় ভোট, সমরাস্ত্র বিক্রিতে জোর দিতে পারে তুরস্ক খাগড়াছড়িতে ঋণের হতাশায় ব্যবসায়ী যুবকের আত্মহত্যা ব্রাহ্মণবাড়িয়ায় কৃষি জমি ও ডোবা ভরাটে ৪ ড্রেজার ও ২ হাজার ফুট পাইপ বিনষ্ট, জরিমানা ৪০ হাজার নন্দীগ্রামে ক্যান্সারের সঙ্গে লড়াই করা সুলতানের পাশে ইউএনও শারমিন আরা চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের অভিযানে হেরোইনসহ মাদক কারবারি আটক

পোরশায় খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

অভয়নগর প্রতিবেদক

নওগাঁর পোরশা উপজেলায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে ঘাটনগর ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে সোমনগর দোদলের মোড়ে এ মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ঘাটনগর ইউনিয়ন বিএনপির সভাপতি মোদাচ্ছের হোসেন।
প্রধান অতিথি ছিলেন নিয়ামতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য প্রার্থী মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক তৌফিকুর রহমান চৌধুরী এবং সদস্য সচিব সাদেকুল ইসলাম।
এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শফিউদ্দিন মন্ডল, সহসভাপতি শাখিল জাভেদ, সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন বাবু, ঘাটনগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান, বিএনপি নেতা গোলাম রহমান, আব্দুল গণি, নিতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি বেলাল হোসেন, যুবদল আহ্বায়ক ইকবাল হোসেনসহ ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।



ফেসবুক কর্নার