April 28, 2026, 1:37 am
শিরোনাম :
খুলনা প্রেসক্লাবে হামলার প্রতিবাদে মানববন্ধন, জড়িতদের গ্রেপ্তারের দাবি ধামরাইতে অবৈধভাবে মজুদ করা ৬০০ লিটার ডিজেল জব্দ মৌলভীবাজারে আধুনিক পাবলিক লাইব্রেরি পুনঃস্থাপনের দাবিতে ইউএনওকে স্মারকলিপি খালপাড়–মসজিদ রোড সংযোগ সড়ক ও গণশৌচাগার নির্মাণে আবেদন কালবৈশাখীর তাণ্ডবে গাছচাপায় প্রাণ গেল অন্তঃসত্ত্বা নারীর বাংলাবান্ধা স্থলবন্দরে বিপুল ইউএস ডলারসহ ভারতীয় নাগরিক আটক পার্বতীপুরে কৃষি উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত মোরেলগঞ্জে ক্রয়কৃত জমিতে অবৈধ ছাদ নির্মাণের অভিযোগ, কাজ বন্ধের দাবি কুষ্টিয়ায় কোরআন অবমাননার অভিযোগে হত্যাকাণ্ড: এজাহারে নাম না থাকলেও গ্রেপ্তার দুই সাত খুন মামলার রায় দ্রুত কার্যকরের দাবিতে নারায়ণগঞ্জে মানববন্ধন

ব্যবসায়ী সমাজের সম্মিলিত শ্রদ্ধা: খালেদা জিয়ার মাগফেরাত কামনায় দোয়ার পাশাপাশি বাজারে সন্ত্রাস রুখতে আহ্বান

অভয়নগর প্রতিবেদক

শনিবার (১৭ জানুয়ারি) বেলা ১২ টায় খুলনা বড় বাজার কাঁচা ও পাকা মাল আড়ৎদার সমিতির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন মরহুমা বেগম খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সমিতির উপদেষ্টা শেখ আসাদুর রহমানের সভাপতিত্বে এবং প্রচার সম্পাদক শেখ মোঃ নাসির উদ্দিনের পরিচালনায় আয়োজনটি সম্পন্ন হয়।
মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) খুলনা মহানগর সাবেক সভাপতি ও খুলনা-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব নজরুল ইসলাম মঞ্জু। তিনি বলেন, ব্যবসায়ীরা দেশের অর্থনৈতিক মূল চালিকাশক্তি। তাদের সুযোগ-সুবিধা নিশ্চিত করা হলে দেশের অর্থনীতি আরও মজবুত হবে। একই সঙ্গে ব্যবসায়ীদের উপর অতিরিক্ত করের বোঝা না চাপানোর এবং সিন্ডিকেট বা অনৈতিক কর্মকাণ্ড থেকে রক্ষা করার আহ্বান জানান।
সভায় সমিতির সভাপতি মোঃ আব্দুর রব মাস্টার স্বাগত বক্তব্য রাখেন। এছাড়া বিএনপি নেতা আরিফুজ্জামান অপু, সাধারণ সম্পাদক মোঃ রেজাউল হায়দার পাটোয়ারী, ঊর্ধ্বতন সহ-সভাপতি গৌরাঙ্গ সাহা, সহ-সভাপতি শেখ মিজানুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ সজুত চৌধুরী, কোষাধ্যক্ষ মোঃ নজরুল ইসলাম, নির্বাহী সদস্য মোঃ খলিলুর রহমানসহ সমিতির বিশিষ্ট নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দোয়া পরিচালনা করেন কাছারি ঘাট বাবুচ্ছালাম জামে মসজিদের পেশ ইমাম হাফেজ আব্দুল মালেক।
নজরুল ইসলাম মঞ্জু আরও বলেন, “বড় বাজারে কোন সন্ত্রাসী, চাঁদাবাজ ও দখলবাজদের স্থান নেই। ব্যবসায়ী সমাজকে শক্তিশালী ও নিরাপদ পরিবেশে কাজ করতে দিতে হবে। এই ধরনের উদ্যোগ দেশের অর্থনীতি ও সামাজিক শান্তি উভয়কেই সমর্থন করে।”
সমিতির নেতৃবৃন্দ জানান, ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও সামাজিক উদ্যোগ অব্যাহত থাকবে, যাতে ব্যবসায়ী সমাজ দেশের উন্নয়নে আরও বেশি অবদান রাখতে পারে।



ফেসবুক কর্নার