November 25, 2026, 6:21 am
শিরোনাম :
কৃষকের উন্নয়নে মাঠে কৃষি কর্মকর্তা, পরিদর্শন করলেন পান বরজ চুয়াডাঙ্গায় বিল পাহারাদারকে কুপিয়ে হত্যা হাসিনার ফেরার ঘোষণা জনগণ প্রতিহত করবে: জামায়াত আমির গোপালগঞ্জে বন্ধ থাকবে ট্রেন ও দুই থানার কার্যক্রম, স্থগিত সরকারি বরাদ্দ মনিরামপুরে ইউপি নির্বাচনের আগাম হাওয়া, সরব সম্ভাব্য প্রার্থীরা নিয়ামতপুরে কাঠের সো-মিলে অগ্নিকাণ্ড, নিঃস্ব মালিক বাঁশখালীতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মানিক গ্রেপ্তার সিলেটে নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাসের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিলে এমপি লুনা সিলেটে হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে-ভাইসহ আটক ৪ মিস ইউনিভার্স হলেন জেনিফার ব্যারেটো

দিঘলিয়ায় মোবাইলের টর্চ লাইট বন্ধ করতে বলায় যুবককে পিটিয়ে রক্তাক্ত জখম

অভয়নগর প্রতিবেদক

 

খুলনার দিঘলিয়া উপজেলায় মোবাইলের টর্চ লাইট বন্ধ করতে বলাকে কেন্দ্র করে এক যুবককে বেধড়ক মারপিট করে রক্তাক্ত জখম করার অভিযোগ উঠেছে।
আহত যুবকের নাম নাসিম খন্দকার (২৭)। তিনি উপজেলার মোড়ল মার্কেট এলাকার বাসিন্দা লতিফ খন্দকারের পুত্র।
পরিবার সূত্রে জানা যায়, আজ শনিবার (১৭ জানুয়ারি) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে দিঘলিয়া উপজেলার মোড়ল মার্কেট এলাকায় সড়কে চলাচলের সময় রাকিব মোড়ল (২৭) তার মোবাইলের টর্চ লাইট জ্বালিয়ে রাখেন। টর্চ লাইটের আলো নাসিম খন্দকারের চোখে পড়লে তিনি তা বন্ধ করতে অনুরোধ করেন। এ নিয়ে দু’জনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়।
একপর্যায়ে রাকিব মোড়ল, সজল শেখসহ অজ্ঞাত আরও ৬-৭ জন নাসিম খন্দকারের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা ইটপাটকেল নিক্ষেপ ও লাঠিসোঁটা দিয়ে নাসিমকে এলোপাতাড়ি ভাবে  মারপিট করে গুরুতর আহত করে।
স্থানীয়রা তাকে উদ্ধার করে দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল বলে জানা গেছে



ফেসবুক কর্নার