August 4, 2026, 8:05 am
শিরোনাম :

যশোরে ২৬৫ বোতল বিদেশি মদসহ যুবক আটক

Reporter Name

যশোর ব্যুরো-
যশোরে ২৬৫ বোতল বিদেশি মদসহ এক যুবককে আটক করেছে যশোর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। শনিবার (৯ নভেম্বর) রাত সাড়ে ১০টায় যশোর কোতোয়ালি মডেল থানার বসুন্দিয়া ঘুনি রাস্তার মোড়, রেলগেট সংলগ্ন যশোর-খুলনা মহাসড়ক এলাকা থেকে একটি প্রাইভেট কারে এসব বিদেশি মদসহ তাকে আটক করা হয়।
আটককৃত যুবকের নাম আব্দুর রাজ্জাক (২০), কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার গোলাপ নগর এলাকার আব্দুর রহমানের ছেলে। যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে জেলার একটি দল ওই এলাকায় অবস্থান নেয়। পরে একটি টয়োটা প্রাইভেট কার তল্লাশি করে বিভিন্ন ব্র্যান্ডের মোট ২৬৫ বোতল বিদেশি মদ উদ্ধার করে। ঘটনাস্থলেই রাজ্জাককে আটক করা হয় এবং গাড়িটি জব্দ করা হয়।
অভিযানের পরিদর্শক নাজমুল হোসেন খান বাদী হয়ে রাজ্জাককে আসামি করে কোতোয়ালি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা করেছেন। অন্যদিকে, বসুন্দিয়া এলাকার সচেতন ব্যক্তিরা জানিয়েছেন, সম্প্রতি এলাকায় মাদক কারবারি ও মাদকসেবীর সংখ্যা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে, যা স্থানীয়দের মধ্যে উদ্বেগের সৃষ্টি করেছে



ফেসবুক কর্নার