: শিবগঞ্জে জামায়াত ইসলামের দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনী পথসভায় বি এনপির সমর্থকরা হামলা করেছে বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে গত ২৩ জানুয়ায়ী শুক্রবার রাত সাড়ে আটটার দিকে জেলার শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের নয় নং ওয়ার্ডের বাখরালী বাজার এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে শুক্রবার রাত সাড়ে আটটার দিকে বিনোদপুর ইউনিয়নের বাখরালী বাজারে চাঁপাইনবাবগঞ্জ ৪৩ শিবগঞ্জ ১ আসনে জামায়াত ইসলামের দাঁড়িপাল্লা প্রতীকে পথসভা চলার সময় বিএনপির ও জামায়াত ইসলামীর কয়েকজন সমর্থকদের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয এবং পরে ধস্তাধস্তা ও চেয়ার ছুঁড়াছুঁড়ি হয়। এ ঘটনায় জামায়াত ইসলামীর দাঁড়িপাল্লার প্রতীকে পথসভার প্রায় ৪০টি চেয়ারভাংচুর করে। জামায়াত ইসলামীর পক্ষ থেকে দাবী করা হয়েছে যে বিএনপির সমর্থকরাই এ হামলা করেছে। এ সময় জামায়াত ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের মুরশালিন, আবদুল মতিন,মকবুল,কামরান,সাদ্দাম,সিফাতসহ প্রায় ৭/৮ জন কর্মী আহত হয়েছেন। ড. কেরামত আলীর অনুরোধে তার দলীয় কর্মী সমর্থকরা শান্ত হয়। তবে বিএন পি সমর্থকদের পক্ষ থেকে এ অভিযোগ অস্বীকার করা হয়েছে। এ ব্যাপারে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ হুমায়ন কবির বলেন,তেমন কিছু ঘটেনি। উভয় দলের কর্মসমর্থকদের মাজে সামান্য ধাক্কাধাক্কি হয়েছিল। এ সময় কয়েকটি চেযার ভাংচুর হয়েছে। শনিবার দুপুরে রাজশাহী পুলিশ রেঞ্চের ডি আই জি সাহাজাহান আলি ঘটনাস্থল পরিদর্শন করেন এবং উভয় পক্ষকে শান্ত থাকার জন্য অনুরোধ করেন।