June 4, 2026, 8:08 am
শিরোনাম :
ফরিদপুরে বিষাক্ত রাসায়নিক দিয়ে মাছ নিধন, দূষিত পানিতে ভোগান্তিতে ২০ হাজার মানুষ ভাঙ্গায় পুলিশের অভিযানে ৮ পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে কালীগঞ্জে আলোচনা সভা ও দোয়া মাহফিল জমি বিরোধে হামলা ও হত্যার হুমকির অভিযোগ, শ্রীবরদীতে মানববন্ধনে বিচার দাবি ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধর , চালক আটক টাঙ্গাইলে মাদকসহ গ্রামবাসীর হাতে আটক কুখ্যাত মাদক কারবারি ছবুর মহাসড়ক যখন ধান শুকানোর চাতাল: রৌমারীতে বাড়ছে মৃত্যুফাঁদের ঝুঁকি কটিয়াদীতে এ.কে বাশার রতন হত্যা মামলার আসামিদের বিরুদ্ধে ফের হামলার অভিযোগ, দ্রুত গ্রেপ্তারের দাবি জবি রোভার স্কাউট গ্রুপের আয়োজনে ৫৩৫তম স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের উদ্বোধন বিশ্ব তামাকমুক্ত দিবসে ঝিনাইদহে র‌্যালি ও সচেতনতামূলক আলোচনা

২৮০০ টাকা দরে বিক্রি হলো ১৯ কেজির এক কাতল

Reporter Name

নিজস্ব প্রতিনিধি

পদ্মা নদী থেকে ধরা পড়েছে ১৯ কেজি ওজনের একটি বিশাল কাতল মাছ। রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া ঘাটে সেটি বিক্রি হয়েছে ৫৩ হাজার ২০০ টাকায়। বুধবার (১২ নভেম্বর) সকালে দৌলতদিয়ার ছকু মোল্লার আড়ত থেকে উন্মুক্ত নিলামের মাধ্যমে মাছটি কিনে নেন মাছ ব্যবসায়ী সম্রাট শাজাহান শেখ। ভোর রাতে পদ্মা নদীর দৌলত‌দিয়া চর কর্নেশনা এলাকা থেকে কৃষ্ণ হালদারের জালে মাছ‌টি ধরা পরে।
জানা‌ গেছে, ভোর রাতে কৃষ্ণ হালদারসহ তার সহযোগীরা দৌলত‌দিয়া চর কর্নেশনা এলাকার পদ্মা নদীতে জাল ফেললে বিশাল আকৃ‌তির এই কাতল মাছ‌টি ধরা পরে। সকালে বিক্রির জন্য মাছ‌টি দৌলত‌দিয়া মাছ বাজারের আড়তে আনেন। সেখানে ছকু মোল্লার আড়ত থেকে উন্মুক্ত নিলামের মাধ্যমে ২ হাজার ৮০০ টাকা কে‌জি দরে ৫৩ হাজার ২০০ টাকায় কিনে নেন মাছ ব্যবসায়ী সম্রাট শাজাহান শেখ।

সম্রাট শাজাহান শেখ জানান, সকালে দৌলত‌দিয়া বাজার থেকে উন্মুক্ত নিলামে মাছ‌টি ২৮০০ টাকা কে‌জি দরে কিনে‌ছি। সামান্য লাভে মাছ‌টি বিক্রি করা হবে।



ফেসবুক কর্নার