June 7, 2026, 3:42 pm
শিরোনাম :
রামপালে বাজারে পচা মাংস বিক্রি: দুই ব্যবসায়ীর জেল-জরিমানা চিকিৎসায় অবহেলার অভিযোগে বৃদ্ধার মৃত্যু, তদন্তের আশ্বাস সিভিল সার্জনের ৪৬ যাত্রীর জীবন রক্ষায় প্রাণ দিলেন দুলাল, পাশে দাঁড়াল এসিআই মটরস রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য, পরিকল্পিত হত্যার অভিযোগ পরিবারের মাদকবিরোধী অভিযানে ইয়াবা-গাঁজাসহ আটক পুলিশ কনস্টেবল শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড ফসলি জমিতে বালু উত্তোলনের অভিযোগ, হরিণাকুন্ডুতে ক্ষোভ কৃষকদের দৌলতদিয়ায় পদ্মায় বাসডুবি: চালক, সুপারভাইজার ও হেলপার গ্রেপ্তার নোয়াখালীতে আজাদী মঞ্চের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা তুচ্ছ বিরোধে লক্ষ্মীপুরে মাদ্রাসা পরিচালকের ওপর হামলার অভিযোগ

মোল্লাহাটে মহিলা দলের উঠান বৈঠক, ধানের শীষে ভোট চাইলেন পাইলট রেনজিনা আহম্মেদ প্রিয়াঙ্কা

অভয়নগর প্রতিবেদক

“তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক”—এই স্লোগানকে সামনে রেখে বাগেরহাটের মোল্লাহাট উপজেলার কুলিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় উঠান বৈঠক ও গণসংযোগ করেছেন মোল্লাহাট উপজেলা মহিলা দলের আহ্বায়ক পাইলট রেনজিনা আহম্মেদ প্রিয়াঙ্কা।
শনিবার (২৪ জানুয়ারি) তিনি কুলিয়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে উঠান বৈঠক করেন এবং বাড়ি বাড়ি গিয়ে নারী ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন। এসময় তিনি বাগেরহাট-১ সংসদীয় আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী কপিল কৃষ্ণ মন্ডলকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য নারী-পুরুষ নির্বিশেষে সকলের প্রতি আহ্বান জানান।
উঠান বৈঠকে পাইলট রেনজিনা আহম্মেদ প্রিয়াঙ্কা বলেন, ধানের শীষে ভোট দিলে এলাকায় টেকসই উন্নয়ন নিশ্চিত হবে। তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সকলের সমর্থন ও ভোট প্রার্থনা করেন।
এসময় মোল্লাহাট উপজেলা মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন



ফেসবুক কর্নার