July 18, 2026, 6:46 am
শিরোনাম :
উড়োজাহাজের পর এয়ারবোট তৈরি করে আলোচনায় মানিকগঞ্জের উদ্ভাবক জুলহাস কক্সবাজারে সৈকতে হঠাৎ টর্নেডোর আঘাত, আতঙ্কে শহর ছাড়ছেন পর্যটকেরা কাপ্তাই লেকে পানির উচ্চতা বাড়ছে, ১৬টি স্পিলওয়ে গেট খোলার প্রস্তুতি আগে এত উন্নয়নের গল্প শুনতাম, সেগুলো আসলে কোথায়–প্রশ্ন প্রধানমন্ত্রীর হাকিমপুরে এনসিপির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা-২০২৬’ উপলক্ষে পথসভা মহেশপুরে গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার নওয়াপাড়ায় ভৈরব নদে গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ, উদ্ধার অভিযান চলছে ঘুমের ওষুধ খাইয়ে স্বর্ণালংকার লুটের পর হত্যা, নারী গ্রেপ্তার দোহাজারীতে ত্রাণ বিতরণে মঞ্চ ধস, পরে হুড়োহুড়িতে আহত ১০ দেশে গাড়ি উৎপাদন শুরু হলেই কি দাম কমবে? বাস্তবতা যা বলছে

ডা. শফিকুর রহমানের কুষ্টিয়ায় আগমন উপলক্ষে ভেড়ামারায় জামায়াতের স্বাগত মিছিল

ফয়সাল আহমেদ  (ভেড়ামারা) কুষ্টিয়া

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের কুষ্টিয়ায় আগমন উপলক্ষে ভেড়ামারায় স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ জানুয়ারি) ভেড়ামারা উপজেলা শাখা জামায়াতে ইসলামীর আয়োজনে এ স্বাগত মিছিল বের করা হয়। মিছিলটি ভেড়ামারা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে ভেড়ামারা উপজেলা জামায়াতে ইসলামীর বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
মিছিলে অংশগ্রহণকারীরা আমীরে জামায়াতের আগমন উপলক্ষে ব্যানার, ফেস্টুন ও বিভিন্ন স্লোগান বহন করেন। কর্মসূচিকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
কর্মসূচির আয়োজকরা জানান, আগামী ২৬ জানুয়ারি ডা. শফিকুর রহমানের কুষ্টিয়ায় আগমন উপলক্ষে স্থানীয় পর্যায়ে প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। এ আগমনকে কেন্দ্র করে ভেড়ামারাসহ জেলার বিভিন্ন উপজেলায় নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে।
তারা আরও বলেন, ডা. শফিকুর রহমানের এই সফর সংগঠনকে আরও সুসংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদী।



ফেসবুক কর্নার