আমি আপনাদেরই সন্তান। এই এলাকায় আপনাদের সাথে বড় হয়েছি। তাই আপনাদের এলাকার মানুষের দুঃখ কষ্ট প্রত্যাশা ও সমস্যার দায় আমি নিতে চাই। আপনারা আমাকে মানে তারেক জিয়াকে বিজয়ী করলে ইনশাল্লাহ আপনাদের সাথে নিয়ে সব সমস্যার সমাধান করে উন্নয়ন দেব। কালীগঞ্জের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য ধানের শীষে ভোট দিন। বিশাল নির্বাচনী জনসভায় বিএনপি’র প্রার্থী কাজী আলাউদ্দিন বলেন দেশের মানুষ যতবার ধানের শীষ কে নির্বাচিত করেছেন ততবারই এলাকায় উন্নয়ন হয়েছে। মানুষের ভাগ্য পরিবর্তন হয়েছে। দেশকে যদি বাঁচাতে চান আগামী ১২ ফেব্রুয়ারি যে নির্বাচন এই নির্বাচনের এই দেশের বহু মানুষ গুম খুনের শিকার হয়েছে। এই নির্বাচনে বিএনপি’র চেয়ারপারসন তারেক জিয়াকে প্রধানমন্ত্রী করার মাধ্যমে দেশে গণতন্ত্রের সূচনার সুযোগ দেন। তাহলে ধানের শীষে আমাদেরকে সিল মারতে হবে। দেশকে পুনর্গঠনে সকলে একসঙ্গে কাজ করার আহ্বান জানান। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে এদেশকে স্বাধীন করেছিল। ওই সময় একটি দল এই দেশের মা-বোনদের সম্ভ্রমানি করে স্বাধীনতার বিরোধিতা করেছিল। তারা আজ ধর্মের মুখোশ পরে মানুষের মাঝে বিভ্রান্তি ছড়াচ্ছে। আপনারা এই সমস্ত ইসলামের মুখোশ পরা ধর্ম ব্যবসায়ীদের খপ্পরে পড়বেন না। যারা এদেশের স্বাধীনতা চাইনি তারা কখনোই দেশের মানুষের কল্যাণে কাজ করতে পারে না। যারা দেশকে অস্বীকার করে তারা কখনো দেশকে ভালবাসতে পারে না এরা জাতীয় শত্রু। আমি বিগত ২০০১ সালে সংসদ সদস্য নির্বাচিত হয়ে এলাকার রাস্তাঘাট, স্কুল, কলেজ ,মাদ্রাসা ,ব্রিজ ,কালভার্ট, সাইক্লোন সেন্টার ,ইউনিয়ন পরিষদ সহ বহু উন্নয়ন করেছি। আজ যেখানে দাঁড়িয়ে কথা বলছি এই ডিআরএম কলেজ আমার হাতে গড়া। বিএনপি ক্ষমতায় আসলে ঘরে ঘরে রেশন কার্ড ,শিশু কার্ড, স্বাস্থ্য কার্ড ,দেওয়া হবে। অনুষ্ঠানের প্রধান বক্তা খুলনা বিভাগীয় জিয়া ফাউন্ডেশনের কো অডিনেটর ও জেলা বিএনপি সদস্য আইয়ুব হোসেন তার বক্তব্যে বলেন তারেক জিয়ার ৩১ দফা বাস্তবায়ন করতে হলে আপনারা ধানের শীষের ভোট দিয়ে তাকে জয়ী করে ক্ষমতায় আনতে হবে। তাই আপনারা আগামী ১২ ফেব্রুয়ারি ভোটকেন্দ্রে যেয়ে ধানের শীষের পক্ষে ভোট দিবেন। ধানের শীষ বাচলে দেশ বাঁচবে তা না হলে আবারও দেশ পিছিয়ে যাবে। অনেকে জান্নাতি দল হিসেবে ধর্ম প্রিয় মুসল্লিদের ধোঁকা দিয়ে মানুষকে বিভ্রান্তিতে ফেলে ফায়দা লোটার চেষ্টা করছে। তাদের থেকে সাবধান থাকবেন। শনিবার )২৪ জানুয়ারি) বিকাল ৪ টায় সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ধলবাড়িয়া ইউনিয়ন বিএনপি’ও সহযোগী সংগঠনের আয়োজনে ডিআরএম কলেজ ময়দানে সাতক্ষীরা- ৩ (কালিগঞ্জ আসাশুনি) আসনের বিএনপি’র মনোনীত ধানের শীষের প্রার্থীর জনসভায় প্রধান অতিথির বক্তব্যে কাজী আলাউদ্দিন উপরোক্ত কথাগুলো বলেন। উক্ত অনুষ্ঠানে ধলবাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম মোস্তফার সভাপতিত্বে এবং উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক এম, হাফিজুর রহমান শিমুলের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি ও সাতক্ষীরা জর্জ কোর্টের পিপি অ্যাডভোকেট আব্দুস সাত্তার, জেলা বিএনপি’র সদস্য ও উপজেলা বিএনপি সাবেক আহ্বায়ক শেখ এবাদুল ইসলাম, জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব শেখ নুরুজ্জামান, উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক আখতারুজ্জামান বাপ্পি, উপজেলা যুবদলের আহ্বায়ক আলাউদ্দিন সোহেল, উপজেলা কৃষকদলের আহ্বায়ক রোকনুজ্জামান, ধলবাড়িয়া ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক রেজাউল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক রবিউল্লাহ বাহার প্রমূখ। ছাড়াও উপজেলা বিএনপি’র এবং ধলবাড়িয়া ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।