August 7, 2026, 1:47 pm
শিরোনাম :
নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ ‘গণমাধ্যম আজও স্বাধীন নয়’— ডা. শফিকুর রহমান শেখ হাসিনার সঙ্গে দেশে ফিরতে চান সাকিব আল হাসান চুরির সাক্ষী হওয়ায় শিশু রাজু হত্যা, দেড় দিন পর ধানখেত থেকে মরদেহ উদ্ধার; গ্রেপ্তার ২ জুলাইয়ের প্রত্যাশা পূরণে তৃণমূলের ক্ষমতার কেন্দ্রগুলোকে শুদ্ধ নেতৃত্বের আয়ত্তে নিতে হবে — পীর সাহেব চরমোনাই ৫ বগি লাইনচ্যুত, ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী অসুস্থ মিঠুন চক্রবর্তীকে দেখতে হাসপাতালে মুখ্যমন্ত্রী শুভেন্দু সকালে দুই জেলায় সড়ক দুর্ঘটনায় ১৬ জনের মর্মান্তিক মৃত্যু: সিলেটে ৯ ও বগুড়ায় ৭ জন নিহত র‍্যাবের অভিযানে ফেন্সিডিলসহ আটক ২

দেশের মানুষ দীর্ঘদিন ধরে ভোটের অধিকার থেকে বঞ্চিত -ড. ফরিদুল ইসলাম

অভয়নগর প্রতিবেদক

বাগেরহাট-৩ আসনের ধানের শীষের প্রার্থী লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে বাগেরহাটের রামপাল উপজেলার হুড়কা ইউনিয়নের ঝলমলিয়া দিঘীরপাড়ে এক বিশাল জনসভা করেছেন। শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে অনুষ্ঠিত এই জনসভায় হাজারো মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো এলাকা জনসমুদ্রে পরিণত হয়। দূর-দূরান্ত থেকে নারী-পুরুষ, যুবক, শ্রমজীবী মানুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ দলে দলে এসে সভায় অংশ নেন। দীর্ঘদিন পর এলাকায় এমন শান্তিপূর্ণ ও প্রাণবন্ত জনসমাবেশ দেখে সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।
জনসভায় রামপাল উপজেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দসহ দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, জনগণের অধিকার আদায়ের আন্দোলনে বিএনপি সবসময় সাধারণ মানুষের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। তারা সবাইকে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। উপস্থিত নেতাকর্মীরা দাবি করেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে হলে জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া জরুরি, আর সে লক্ষ্যে বিএনপিই সবচেয়ে সংগঠিত শক্তি হিসেবে মাঠে রয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম বলেন, দেশের মানুষ দীর্ঘদিন ধরে ভোটের অধিকার থেকে বঞ্চিত। তারেক রহমানের নেতৃত্বে সেই অধিকার পুনঃপ্রতিষ্ঠা করতে হবে ধানের শীষে ভোট দিয়ে। তিনি বলেন, তিনি ক্ষমতার জন্য নয়, মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য রাজনীতি করেন এবং এখানে কেউ সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়—সবাই গর্বিত বাংলাদেশি। তিনি আরও বলেন, স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে এবং কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও ন্যায্য অধিকার নিশ্চিত করাই বিএনপির রাজনীতির মূল লক্ষ্য। জনসভা শেষে শান্তিপূর্ণ পরিবেশে কর্মসূচি সম্পন্ন হয়।



ফেসবুক কর্নার