August 7, 2026, 1:49 pm
শিরোনাম :
নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ ‘গণমাধ্যম আজও স্বাধীন নয়’— ডা. শফিকুর রহমান শেখ হাসিনার সঙ্গে দেশে ফিরতে চান সাকিব আল হাসান চুরির সাক্ষী হওয়ায় শিশু রাজু হত্যা, দেড় দিন পর ধানখেত থেকে মরদেহ উদ্ধার; গ্রেপ্তার ২ জুলাইয়ের প্রত্যাশা পূরণে তৃণমূলের ক্ষমতার কেন্দ্রগুলোকে শুদ্ধ নেতৃত্বের আয়ত্তে নিতে হবে — পীর সাহেব চরমোনাই ৫ বগি লাইনচ্যুত, ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী অসুস্থ মিঠুন চক্রবর্তীকে দেখতে হাসপাতালে মুখ্যমন্ত্রী শুভেন্দু সকালে দুই জেলায় সড়ক দুর্ঘটনায় ১৬ জনের মর্মান্তিক মৃত্যু: সিলেটে ৯ ও বগুড়ায় ৭ জন নিহত র‍্যাবের অভিযানে ফেন্সিডিলসহ আটক ২

আধুনিক কয়রা গড়তে ধানের শীষের বিকল্প নাই-হেলাল

অভয়নগর প্রতিবেদক

বিএনপির কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, বিগত দিনে সঠিক নেতৃত্বের অভাবে কয়রা-পাইকগাছার কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি এবং অপরিকল্পিত উন্নয়নের নামে কেবল লুটপাট ও সরকারি অর্থ অপচয় করা হয়েছে। তিনি বলেন, এসব কর্মকাণ্ড জনকল্যাণে কোনো কাজে আসেনি, ফলে এই জনপদের মানুষের ভাগ্যেরও প্রকৃত উন্নয়ন ঘটেনি। আধুনিক কয়রা-পাইকগাছা গড়তে আগামী ১২ তারিখ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিকল্প নেই বলে তিনি মন্তব্য করেন। শনিবার (২৪ জানুয়ারি) বিকাল ৪টায় কয়রা মদিনাবাদ মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হাসান বাপ্পীর নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আজিজুল বারী হেলাল আরও বলেন, গত ১৭ বছর ধরে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। এবার সুযোগ এসেছে নিজের ভোট নিজে দেওয়ার। তিনি অভিযোগ করেন, একটি রাজনৈতিক দল নির্বাচনকে কেন্দ্র করে মানুষকে ভুল বুঝিয়ে ফায়দা লুটার চেষ্টা করছে, তবে জনগণ তাদের ধোঁকাবাজি বুঝে গেছে এবং সকল ষড়যন্ত্র রুখে দেবে। নতুন সরকার ও নতুন দিনের বাংলাদেশ গড়তে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। ভবিষ্যতে বিএনপি ক্ষমতায় গেলে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড প্রদান, বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি এবং মসজিদের ইমাম-মুয়াজ্জিনদের ভাতার ব্যবস্থা করা হবে বলেও তিনি ঘোষণা দেন।
কয়রা উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক নুরুল আমিন বাবুলের সভাপতিত্বে ও সদস্য সচিব এম এ হাসানের সঞ্চালনায় জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন খুলনা জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু, প্রার্থী মনিরুল হাসান বাপ্পীসহ জেলা ও উপজেলা পর্যায়ের শীর্ষ নেতারা। সভায় জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল, মহিলা দল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। শান্তিপূর্ণ পরিবেশে বিপুল জনসমাগমের মধ্য দিয়ে নির্বাচনী জনসভা শেষ হয়।



ফেসবুক কর্নার