June 24, 2026, 10:14 am
শিরোনাম :
নারীকে গণধর্ষণের পর হত্যা: নয় মাস পর ডিএনএ পরীক্ষায় পরিচয় শনাক্ত, দুই আসামি গ্রেপ্তার হরমুজে আটকা ১১ হাজারের বেশি নাবিককে উদ্ধার করবে জাতিসংঘ ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী মেধা ও যোগ্যতার কঠিন পরীক্ষায় নওগাঁয় ক্যাডেট এএসআই নিয়োগ কার্যক্রম অব্যাহত হ্যাটট্রিকের আশায় রোনালদো, বড় লিড নিয়ে বিরতিতে পর্তুগাল আ. লীগের পরিকল্পনা আইন-শৃঙ্খলা বাহিনী নস্যাৎ করে দিয়েছে : ডিএমপি কমিশনার একযোগে ১৬ আইন কর্মকর্তার পদত্যাগ, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে জমা দিলেন পদত্যাগপত্র নোয়াখালীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: ৫ লাখ ৭৬ হাজার শিশুকে ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য: পিয়া জান্নাতুল জুয়া প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ সাজা ৭ বছরের কারাদণ্ড

চীনের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে কানাডাকে ১০০% শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের

অভয়নগর প্রতিবেদক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডার সব পণ্যের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজের এক প্রতিবেদনে জানানো হয়, শনিবার (২৪ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এ হুঁশিয়ারি দেন। ট্রাম্প বলেন, কানাডা যদি চীনের সঙ্গে বাণিজ্য চুক্তি বাস্তবায়নে এগোয়, তাহলে যুক্তরাষ্ট্রে রফতানি করা কানাডার সব পণ্যের ওপর তাৎক্ষণিকভাবে এই শুল্ক কার্যকর হবে।

সম্প্রতি কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে দুই দেশ একটি বাণিজ্য চুক্তিতে পৌঁছায়, যেখানে বৈদ্যুতিক গাড়ি রফতানিসহ বিভিন্ন খাতে সহযোগিতার বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। এই চুক্তিকে কেন্দ্র করেই যুক্তরাষ্ট্রের সঙ্গে কানাডার কূটনৈতিক টানাপোড়েন আরও তীব্র হয়ে উঠেছে।

এর আগে গত সপ্তাহে সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠিত বিশ্ব অর্থনৈতিক ফোরামে মার্ক কার্নি প্রকাশ্যে ডোনাল্ড ট্রাম্পের নীতির সমালোচনা করেন। ওই বক্তব্যের পর থেকেই দুই দেশের নেতৃত্বের মধ্যে উত্তেজনা স্পষ্ট হয়ে ওঠে। বিশ্লেষকদের মতে, বাণিজ্য ও ভূরাজনৈতিক স্বার্থের দ্বন্দ্ব এই সম্পর্ককে আরও জটিল করে তুলছে।

উল্লেখ্য, ২০২৫ সালে প্রথমবারের মতো কানাডার ওপর নতুন শুল্ক আরোপের হুমকি দেন ট্রাম্প। সে সময় তিনি কানাডাকে যুক্তরাষ্ট্রের ‘৫১তম রাজ্য’ বলে মন্তব্য করেন এবং প্রধানমন্ত্রী কার্নিকে ‘গভর্নর’ হিসেবে উল্লেখ করেন। ট্রাম্পের এসব বক্তব্যকে কানাডা সরকার ‘অপমানজনক’ বলে আখ্যা দেয়, যা দুই দেশের সম্পর্কের অবনতির ইঙ্গিত দেয়।



ফেসবুক কর্নার