May 14, 2026, 5:01 pm
শিরোনাম :
ইবিতে গ্রীন ভয়েসের আত্মরক্ষা প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ জাককানইবির নতুন উপাচার্য হলেন অধ্যাপক ড. মোশাররফ হোসেন বিষমুক্ত খাদ্য উৎপাদনে কৃষকদের এগিয়ে আসার আহ্বান মুকসুদপুরে পার্টনার কংগ্রেস অনুষ্ঠানে অতিরিক্ত পরিচালক খয়ের উদ্দিন মোল্লা উপবন এক্সপ্রেসের টয়লেট থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার শ্যামগঞ্জ বাজারে আমিনুল সরকারের বেকারিতে অস্বাস্থ্যকর পরিবেশের ভয়াবহ চিত্র অতিরিক্ত সোডা ব্যবহার, নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন—জনস্বাস্থ্যে মারাত্মক ঝুঁকির অভিযোগ ইপিজেডে রাস্তা দখল ও চাঁদাবাজির অভিযোগে আতঙ্কে হকার-শ্রমিকরা গর্জনিয়ায় পুলিশের অভিযানে ১ লাখ ইয়াবা উদ্ধার ঝিকরগাছায় দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় নৈশপ্রহরীর মৃত্যু যৌতুকের দাবিতে স্ত্রী হত্যা: রাঙামাটিতে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড কুড়িগ্রামে খাদে পড়ার উপক্রম স্কুলবাস, অল্পের জন্য রক্ষা পেল শিক্ষার্থীরা

ঝটিকা মিছিলে অংশ নিলে টাকা প্রণোদনা, পুলিশের নজরদারি বাড়ানো হচ্ছে

Reporter Name

খুলনা প্রতিনিধি:
রাজধানী ও বিভিন্ন এলাকায় নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিলে অংশগ্রহণকারীদের পাঁচ থেকে আট হাজার টাকা পর্যন্ত দেওয়া হচ্ছে। মিছিলে অংশ নেওয়া কর্মী-সমর্থকদের উৎসাহিত করতে এমন অর্থ প্রদান করা হচ্ছে। ঢাকার বিভিন্ন এলাকায় গত ১০ মাসে এই ধরনের মিছিল থেকে অন্তত সাড়ে ৩ হাজার জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর এই বছরের মে মাসে দলটির কার্যক্রম নিষিদ্ধ করা হয়। এরপরও হঠাৎ রাজধানী এবং দেশের অন্যান্য এলাকায় ঝটিকা মিছিল অনুষ্ঠিত হচ্ছে। এসব মিছিলের সময় ককটেল বিস্ফোরণ এবং ইট-পাটকেল ছোড়ার ঘটনা ঘটেছে, যা জনমনে আতঙ্ক তৈরি করছে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ডিসি (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান জানান, “জনমনে আতঙ্ক সৃষ্টি ও শহরের আইনশৃঙ্খলা বিনষ্টের জন্য যারা ককটেল বিস্ফোরণ করছে, তাদের শনাক্ত করে গ্রেপ্তার করা হচ্ছে। যারা মিছিলে অর্থ, আশ্রয় বা সহযোগিতা দিচ্ছে, তাদেরও আইনের আওতায় আনা হবে।”
সমাজ ও অপরাধ বিশ্লেষক ড. তৌহিদুল হক বলেন, “পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তার করছে, তবে একার পক্ষে পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। কার্যক্রম নিষিদ্ধ দল বা সংগঠনের ওপর নজরদারি ও আইনশৃঙ্খলা রক্ষা আরও জোরদার করা প্রয়োজন।”
তাদের মতে, নির্বাচনের আগে জনমনে স্বস্তি আনতে আইনশৃঙ্খলা বাহিনীকে সজাগ থাকা গুরুত্বপূর্ণ।



ফেসবুক কর্নার