July 18, 2026, 5:52 am
শিরোনাম :
উড়োজাহাজের পর এয়ারবোট তৈরি করে আলোচনায় মানিকগঞ্জের উদ্ভাবক জুলহাস কক্সবাজারে সৈকতে হঠাৎ টর্নেডোর আঘাত, আতঙ্কে শহর ছাড়ছেন পর্যটকেরা কাপ্তাই লেকে পানির উচ্চতা বাড়ছে, ১৬টি স্পিলওয়ে গেট খোলার প্রস্তুতি আগে এত উন্নয়নের গল্প শুনতাম, সেগুলো আসলে কোথায়–প্রশ্ন প্রধানমন্ত্রীর হাকিমপুরে এনসিপির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা-২০২৬’ উপলক্ষে পথসভা মহেশপুরে গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার নওয়াপাড়ায় ভৈরব নদে গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ, উদ্ধার অভিযান চলছে ঘুমের ওষুধ খাইয়ে স্বর্ণালংকার লুটের পর হত্যা, নারী গ্রেপ্তার দোহাজারীতে ত্রাণ বিতরণে মঞ্চ ধস, পরে হুড়োহুড়িতে আহত ১০ দেশে গাড়ি উৎপাদন শুরু হলেই কি দাম কমবে? বাস্তবতা যা বলছে

কয়রায় গণঅধিকার পরিষদের ১৬ নেতাকর্মীর জামায়াতে যোগদান

অভয়নগর প্রতিবেদক

খুলনার কয়রা উপজেলায় গণঅধিকার পরিষদের সভাপতি সহ মোট ১৬ জন নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। শনিবার (২৫ জানুয়ারি) সকাল ১০টায় কয়রা উপজেলা জামায়াত অফিসের দলীয় কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ফুল দিয়ে নবযোগদানকারীদের বরণ করে নেওয়া হয়। যোগদানকারীদের মধ্যে রয়েছেন উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি মো. ইয়াছিন আলী, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সাংগঠনিক সম্পাদক হাছান মোড়ল, অর্থ সম্পাদক শরিফুল ইসলাম, সহ দপ্তর সম্পাদক আলমগীর হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক ইমরান হোসেনসহ অন্যান্য নেতাকর্মী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কয়রা-পাইকগাছা আসনের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আলহাজ্ব মাওলানা আবুল কালাম আজাদ, উপজেলা জামায়াতের আমীর মাওলানা মিজানুর রহমান, সেক্রেটারি মাওলানা শেখ সাইফুল্লাহ, মাওলানা সুজাউদ্দীন, ইউনিয়ন জামায়াতের আমীর জিএম মিজানুর রহমান, উপজেলা যুব জামায়াতের সেক্রেটারি জিএম মোনায়েম ও কয়রা সদর ইউনিয়ন যুব জামায়াতের সভাপতি হাফেজ ডিএম জাহিদুর রহমান প্রমুখ। তারা নবযোগদানকারীদের স্বাগত জানান এবং ভবিষ্যতে দলীয় কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
এ সময় বক্তব্যে মাওলানা আবুল কালাম আজাদ বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও চলমান রাজনৈতিক সংকট নিরসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর হাতকে শক্তিশালী করতে বিভিন্ন দল ও মতের মানুষ দলে যোগ দিচ্ছেন। নবযোগদানকারী ইয়াছিন আলী বলেন, দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় জামায়াতের নেতৃত্বেই গণতন্ত্র ও মানুষের অধিকার নিশ্চিত করা সম্ভব। সে লক্ষ্যেই তিনি সহ ১৬ জন নেতাকর্মী জামায়াতে যোগ দিয়েছেন এবং দলকে শক্তিশালী করতে সক্রিয়ভাবে কাজ করবেন বলে অঙ্গীকার করেন।



ফেসবুক কর্নার