August 7, 2026, 1:30 pm
শিরোনাম :
‘গণমাধ্যম আজও স্বাধীন নয়’— ডা. শফিকুর রহমান শেখ হাসিনার সঙ্গে দেশে ফিরতে চান সাকিব আল হাসান চুরির সাক্ষী হওয়ায় শিশু রাজু হত্যা, দেড় দিন পর ধানখেত থেকে মরদেহ উদ্ধার; গ্রেপ্তার ২ জুলাইয়ের প্রত্যাশা পূরণে তৃণমূলের ক্ষমতার কেন্দ্রগুলোকে শুদ্ধ নেতৃত্বের আয়ত্তে নিতে হবে — পীর সাহেব চরমোনাই ৫ বগি লাইনচ্যুত, ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী অসুস্থ মিঠুন চক্রবর্তীকে দেখতে হাসপাতালে মুখ্যমন্ত্রী শুভেন্দু সকালে দুই জেলায় সড়ক দুর্ঘটনায় ১৬ জনের মর্মান্তিক মৃত্যু: সিলেটে ৯ ও বগুড়ায় ৭ জন নিহত র‍্যাবের অভিযানে ফেন্সিডিলসহ আটক ২ চাঁদপুরে ৪ ইউপি প্রশাসনিক কর্মকর্তা বদলি, নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ

জাতীয় পার্টির নিবন্ধন বাতিল ও নির্বাচনে অযোগ্য ঘোষণার দাবি

অভয়নগর প্রতিবেদক

আওয়ামী লীগকে ‘ফ্যাসিবাদী’ হয়ে উঠতে সহায়তা করার অভিযোগ এনে জাতীয় পার্টির (জাপা) নিবন্ধন বাতিল এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলটিকে অযোগ্য ঘোষণার দাবি জানিয়েছে ছাত্র অধিকার পরিষদ। এ দাবিতে সংগঠনটির একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশন (ইসি) বরাবর স্মারকলিপি প্রদান করেছে। রোববার (২৫ জানুয়ারি) নির্বাচন ভবনে ইসির যুগ্মসচিব মো. মঈন উদ্দীন খানের সঙ্গে সাক্ষাৎ শেষে সংবাদ সম্মেলনে এসব কথা জানান ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় নেতারা।

সংবাদ সম্মেলনে সংগঠনটির সাধারণ সম্পাদক সানাউল্লাহ হক বলেন, ২০১৪ সালের বিনা ভোটের নির্বাচন, ২০১৮ সালের ভোট ডাকাতি এবং ২০২৪ সালের তথাকথিত নির্বাচনে সহযোগিতা করে জাতীয় পার্টি আওয়ামী লীগকে বৈধতা দিয়েছে। তার ভাষায়, আওয়ামী লীগ যে অপরাধ করেছে, জাতীয় পার্টিও একই অপরাধের অংশীদার। তিনি অভিযোগ করেন, জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার দাবি জানানো হলেও তা বাস্তবায়ন না হওয়ায় নির্বাচন কমিশন ও সরকার উভয়ই দায় এড়াতে পারে না।

সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি নাজমুল হাসান নির্বাচন কমিশনের ভূমিকার সমালোচনা করে বলেন, যাদের কারাগারে থাকার কথা, তারা আজ প্রকাশ্যে শেখ হাসিনার পক্ষে কথা বলছে। জাতীয় পার্টির প্রতি ইসির নমনীয় অবস্থান দেখে তারা উদ্বিগ্ন বলে জানান তিনি। পাশাপাশি তিনি অভিযোগ করেন, বর্তমান নির্বাচন কমিশন ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিয়েছে।

স্মারকলিপিতে ছাত্র অধিকার পরিষদ দুটি দাবি তুলে ধরেছে—আওয়ামী লীগের ‘দোসর’ হিসেবে কাজ করায় জাতীয় পার্টির দলীয় নিবন্ধন বাতিল এবং আসন্ন নির্বাচনে দলটিকে অযোগ্য ঘোষণা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারিও দেন সংগঠনটির নেতারা।



ফেসবুক কর্নার