May 14, 2026, 2:54 pm
শিরোনাম :
বিষমুক্ত খাদ্য উৎপাদনে কৃষকদের এগিয়ে আসার আহ্বান মুকসুদপুরে পার্টনার কংগ্রেস অনুষ্ঠানে অতিরিক্ত পরিচালক খয়ের উদ্দিন মোল্লা উপবন এক্সপ্রেসের টয়লেট থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার শ্যামগঞ্জ বাজারে আমিনুল সরকারের বেকারিতে অস্বাস্থ্যকর পরিবেশের ভয়াবহ চিত্র অতিরিক্ত সোডা ব্যবহার, নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন—জনস্বাস্থ্যে মারাত্মক ঝুঁকির অভিযোগ ইপিজেডে রাস্তা দখল ও চাঁদাবাজির অভিযোগে আতঙ্কে হকার-শ্রমিকরা গর্জনিয়ায় পুলিশের অভিযানে ১ লাখ ইয়াবা উদ্ধার ঝিকরগাছায় দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় নৈশপ্রহরীর মৃত্যু যৌতুকের দাবিতে স্ত্রী হত্যা: রাঙামাটিতে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড কুড়িগ্রামে খাদে পড়ার উপক্রম স্কুলবাস, অল্পের জন্য রক্ষা পেল শিক্ষার্থীরা শিবচরে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু অতিবর্ষণ ও জলাবদ্ধতায় স্থবির রৌমারী, ১৮৪ মিমি বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন

কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে যুক্তরাষ্ট্র-রাশিয়া-ইউক্রেন ত্রিপাক্ষিক বৈঠক

অভয়নগর প্রতিবেদক

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শান্তি আলোচনার উদ্যোগ নেওয়া হলেও কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে ত্রিপাক্ষিক বৈঠক। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে দুই দিন ধরে চলা বৈঠকে কোনো অগ্রগতি হয়নি, বিশেষ করে ভূখণ্ডের মালিকানা সংক্রান্ত ইস্যুতে। রোববার (২৫ জানুয়ারি) মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ তথ্য প্রকাশ করেছে।

বৈঠকে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিরা অংশ নেন। বৈঠকের আগে ইউক্রেনের প্রধান মধ্যস্থতাকারী রুস্তম উমেরভ জানিয়েছেন, যুদ্ধ বন্ধের শর্ত ও পরবর্তী যৌক্তিক ধাপ নিয়ে সরাসরি আলোচনা করা তাদের লক্ষ্য। কিন্তু দুই দিন আলোচনার পরও কোনো সমঝোতায় পৌঁছানো সম্ভব হয়নি। মূল বিরোধের কেন্দ্রবিন্দু ছিল ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শিল্প এলাকা এবং দোনবাস অঞ্চলের নিয়ন্ত্রণ। রাশিয়া দাবি করছে এই অঞ্চলগুলো তাদের নিয়ন্ত্রণে থাকা উচিত, আর ইউক্রেন কোনো অবস্থাতেই ভূখণ্ড ছাড়তে রাজি নয়।

যুক্তরাষ্ট্রের পক্ষে আলোচনায় অংশ নেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার এবং বিশেষ দূত স্টিভ উইটকফ। সংশ্লিষ্টরা জানিয়েছেন, আগামী সপ্তাহে দ্বিতীয় দফার বৈঠক হতে পারে। তবে প্রথম দফার বৈঠক থেকে কোনো অগ্রগতি না থাকায়, শান্তি উদ্যোগ কতটা কার্যকর হবে, তা নিয়ে উদ্বেগ এবং প্রশ্ন থেকে যাচ্ছে।



ফেসবুক কর্নার