July 18, 2026, 5:52 am
শিরোনাম :
উড়োজাহাজের পর এয়ারবোট তৈরি করে আলোচনায় মানিকগঞ্জের উদ্ভাবক জুলহাস কক্সবাজারে সৈকতে হঠাৎ টর্নেডোর আঘাত, আতঙ্কে শহর ছাড়ছেন পর্যটকেরা কাপ্তাই লেকে পানির উচ্চতা বাড়ছে, ১৬টি স্পিলওয়ে গেট খোলার প্রস্তুতি আগে এত উন্নয়নের গল্প শুনতাম, সেগুলো আসলে কোথায়–প্রশ্ন প্রধানমন্ত্রীর হাকিমপুরে এনসিপির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা-২০২৬’ উপলক্ষে পথসভা মহেশপুরে গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার নওয়াপাড়ায় ভৈরব নদে গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ, উদ্ধার অভিযান চলছে ঘুমের ওষুধ খাইয়ে স্বর্ণালংকার লুটের পর হত্যা, নারী গ্রেপ্তার দোহাজারীতে ত্রাণ বিতরণে মঞ্চ ধস, পরে হুড়োহুড়িতে আহত ১০ দেশে গাড়ি উৎপাদন শুরু হলেই কি দাম কমবে? বাস্তবতা যা বলছে

স্বাধীনতার পর নবীনগরে আমিই প্রথম একজন আলেম প্রার্থী হিসেবে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করছি-মুফতি আমজাদ হোসেন

অভয়নগর প্রতিবেদক

 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে ১০ দলীয় জোটের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় রিক্সা প্রতীকে ভোট চেয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের এমপি পদপ্রার্থী মুফতি আমজাদ হোসেন আশরাফী।
শনিবার (২৫ জানুয়ারি ২০২৬) সকালে নবীনগর পৌর এলাকার জল্লায় (কনিকাড়া ব্রিজ সংলগ্ন) থ্রি স্টার কমিউনিটি সেন্টারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মুফতি আমজাদ হোসেন আশরাফীর সভাপতিত্বে এবং খতিব ছিদ্দিকুর রহমানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন মাওলানা আনোয়ার হোসেন নুরী, মাওলানা আবু সুফিয়ান নবীপুরী, মাওলানা ইউসুফ খান, মাওলানা ইব্রাহিম, মাওলানা আমিরুল ইসলাম, মাওলানা কাইউম ফারুকী, মাওলানা মকবুল হোসেন, মাওলানা আবু বকর, মাওলানা আখতার, মাওলানা আব্দুল খালেক, মাওলানা নুরে আলম, মাওলানা আব্দুল খালেদ, মুফতি আবুল বাশার, মাওলানা আব্দুর রউফ, মাওলানা নুর মোহাম্মদসহ ১০ দলীয় জোটের অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তব্যে মুফতি আমজাদ হোসেন আশরাফী বলেন, স্বাধীনতার পর নবীনগরে আমিই প্রথম একজন আলেম প্রার্থী হিসেবে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করছি। এই প্রথম নবীনগরবাসী কোনো আলেমকে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছে। আমার কোনো টাকা-পয়সা নেই, আমি একজন আলেম হিসেবে আপনাদের সমর্থন চাই। আমি জিতলে জিতবে এ দেশের আলেম সমাজ। আমি অবৈধ টাকা দেব না, ইনশাল্লাহ নির্বাচিত হলে অবৈধ টাকাও নেব না। আপনারা আমাকে রিক্সা মার্কায় ভোট দিয়ে সহযোগিতা করবেন।
সভায় নবীনগর উপজেলার ১০ দলীয় জোটের উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের স্থানীয় নেতাকর্মীসহ বিপুল সংখ্যক সমর্থক উপস্থিত ছিলেন।



ফেসবুক কর্নার