August 7, 2026, 1:27 pm
শিরোনাম :
‘গণমাধ্যম আজও স্বাধীন নয়’— ডা. শফিকুর রহমান শেখ হাসিনার সঙ্গে দেশে ফিরতে চান সাকিব আল হাসান চুরির সাক্ষী হওয়ায় শিশু রাজু হত্যা, দেড় দিন পর ধানখেত থেকে মরদেহ উদ্ধার; গ্রেপ্তার ২ জুলাইয়ের প্রত্যাশা পূরণে তৃণমূলের ক্ষমতার কেন্দ্রগুলোকে শুদ্ধ নেতৃত্বের আয়ত্তে নিতে হবে — পীর সাহেব চরমোনাই ৫ বগি লাইনচ্যুত, ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী অসুস্থ মিঠুন চক্রবর্তীকে দেখতে হাসপাতালে মুখ্যমন্ত্রী শুভেন্দু সকালে দুই জেলায় সড়ক দুর্ঘটনায় ১৬ জনের মর্মান্তিক মৃত্যু: সিলেটে ৯ ও বগুড়ায় ৭ জন নিহত র‍্যাবের অভিযানে ফেন্সিডিলসহ আটক ২ চাঁদপুরে ৪ ইউপি প্রশাসনিক কর্মকর্তা বদলি, নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ

বিএনপি ক্ষমতায় গেলে গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা হবে: হামিদুর রহমান

অভয়নগর প্রতিবেদক

ঢাকা-৭ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও দলটির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হামিদুর রহমান বলেছেন, বিএনপি সবসময়ই স্বাধীন সাংবাদিকতা ও মতপ্রকাশের পক্ষে। আগামী নির্বাচনে বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে দেশে গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা হবে। তিনি বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা টেকসই করতে হলে স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যমের কোনো বিকল্প নেই।

রোববার (২৫ জানুয়ারি) দুপুরে কবি নজরুল সরকারি কলেজ সাংবাদিক সমিতির উদ্যোগে আয়োজিত ‘কনকসাস বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড ও সার্টিফিকেট’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে ঢাকা পোস্টের ভারপ্রাপ্ত সম্পাদক মো. কামরুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংবাদিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

নিজের নির্বাচনী এলাকা পুরান ঢাকার বিভিন্ন সমস্যা তুলে ধরে হামিদুর রহমান বলেন, পুরান ঢাকা বর্তমানে বহুমুখী সংকটে জর্জরিত। বুড়িগঙ্গা নদীর মারাত্মক দূষণ, ডেঙ্গু আতঙ্ক, যত্রতত্র রাসায়নিক গুদাম এবং তীব্র গ্যাস সংকট এলাকাবাসীর স্বাভাবিক জীবনযাপন ব্যাহত করছে। তিনি জানান, নির্বাচিত হলে এসব সমস্যার স্থায়ী সমাধানে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করা হবে এবং পুরান ঢাকাকে বসবাসযোগ্য করে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে।

জুলাই-আগস্টের আন্দোলনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, এই আন্দোলনের মধ্য দিয়েই দীর্ঘদিন পর দেশবাসী প্রকৃত স্বাধীনতার স্বাদ পেয়েছে। তরুণ সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, আপনারা কলমের শক্তিকে কাজে লাগিয়ে এই আন্দোলনের শহীদদের ত্যাগ ও অবদান জাতির সামনে তুলে ধরবেন। সত্য ও ন্যায়ের পক্ষে সাংবাদিকদের সাহসী ভূমিকা ভবিষ্যত বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

কবি নজরুল সরকারি কলেজ সাংবাদিক সমিতির সভাপতি মো. আতিক হাসান শুভর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. বাইজীদ হোসেন সা’দের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সভাপতি এ এ জহির উদ্দিন তুহিন এবং বাংলাদেশ শান্তি সংঘের সভাপতি মো. ইয়াসিন শেখ। অনুষ্ঠানের শেষে সেরা প্রতিবেদনের জন্য কলেজের একদল তরুণ সংবাদকর্মীর হাতে ‘বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড’ তুলে দেওয়া হয়।



ফেসবুক কর্নার