July 18, 2026, 5:51 am
শিরোনাম :
উড়োজাহাজের পর এয়ারবোট তৈরি করে আলোচনায় মানিকগঞ্জের উদ্ভাবক জুলহাস কক্সবাজারে সৈকতে হঠাৎ টর্নেডোর আঘাত, আতঙ্কে শহর ছাড়ছেন পর্যটকেরা কাপ্তাই লেকে পানির উচ্চতা বাড়ছে, ১৬টি স্পিলওয়ে গেট খোলার প্রস্তুতি আগে এত উন্নয়নের গল্প শুনতাম, সেগুলো আসলে কোথায়–প্রশ্ন প্রধানমন্ত্রীর হাকিমপুরে এনসিপির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা-২০২৬’ উপলক্ষে পথসভা মহেশপুরে গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার নওয়াপাড়ায় ভৈরব নদে গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ, উদ্ধার অভিযান চলছে ঘুমের ওষুধ খাইয়ে স্বর্ণালংকার লুটের পর হত্যা, নারী গ্রেপ্তার দোহাজারীতে ত্রাণ বিতরণে মঞ্চ ধস, পরে হুড়োহুড়িতে আহত ১০ দেশে গাড়ি উৎপাদন শুরু হলেই কি দাম কমবে? বাস্তবতা যা বলছে

অতীতে বিএনপি-জামায়াত সরকারে মানুষের চাওয়া-পাওয়া পূরণ হয়নি: চরমোনাই পীর

অভয়নগর প্রতিবেদক

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, অতীতে বিএনপি ও জামায়াত রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকলেও সাধারণ মানুষের চাওয়া-পাওয়া পূরণ করতে পারেনি। বরং সেই সময়গুলোতে দুর্নীতিতে দেশ একাধিকবার চ্যাম্পিয়ন হয়েছে। তিনি বলেন, আল্লাহর রহমতে জনগণ যদি ইসলামী আন্দোলন বাংলাদেশকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেয়, তাহলে দেশ থেকে দুর্নীতির মূলোৎপাটন করা হবে এবং জনগণের প্রত্যাশা অনুযায়ী একটি বাংলাদেশ গড়ে তোলা হবে, ইনশাআল্লাহ।

রোববার (২৫ জানুয়ারি) ময়মনসিংহ শহরের কৃষ্ণচূড়া চত্বরে অনুষ্ঠিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি উপস্থিত জনতার কাছে হাতপাখা প্রতীকে ভোট চান।

চরমোনাই পীর বলেন, ইসলামপন্থিদের মধ্যে ঐক্য গড়ার জন্য তিনি আন্তরিক চেষ্টা করেছিলেন। তবে তার অভিযোগ, জামায়াতে ইসলামী নীতি ও আদর্শ বাস্তবায়নের প্রতিজ্ঞা থেকে সরে এসেছে। সে কারণেই ইসলামের স্বার্থে ইসলামী আন্দোলন বাংলাদেশকে এককভাবে পথ চলার সিদ্ধান্ত নিতে হয়েছে। তিনি বলেন, “আল্লাহর রহমতে আমরা একা নই। দেশের সর্বস্তরের মানুষ এবং উলামায়ে কেরাম আমাদের পাশে আছেন।”

তিনি আরও বলেন, অনেক প্রার্থী নানা ধরনের উন্নয়নের প্রতিশ্রুতি দিলেও নীতির উন্নয়নের কথা কেউ বলেন না। সংসদ সদস্যরা যদি সংসদে সঠিক নীতি প্রণয়ন করেন এবং সেই নীতির বাস্তবায়নে শাসন বিভাগকে জবাবদিহির আওতায় আনেন, তাহলে উন্নয়ন এমনিতেই জনগণের দোরগোড়ায় পৌঁছে যাবে। তাই বস্তুগত উন্নয়নের পাশাপাশি নীতিগত উন্নয়নের দিকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।

বিগত ৫৪ বছরের রাজনীতির সমালোচনা করে তিনি বলেন, উন্নয়নের নামে দুর্নীতি, খুন, গুম ও অর্থ পাচারের মাধ্যমে দেশকে পিছিয়ে দেওয়া হয়েছে। দেশের কাঠামোগত ও নীতিগত উন্নয়ন ছাড়া প্রকৃত পরিবর্তন সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।

উক্ত জনসভাটি ময়মনসিংহ-৬ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মুফতি নুরে আলম সিদ্দিকী এবং ময়মনসিংহ-৪ আসনে মনোনীত প্রার্থী অধ্যাপক সমর্থনে অনুষ্ঠিত হয়। সভায় আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাওলানা নুরুল করীম আকরাম, ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ-সভাপতি হোসাইন আহমদসহ অন্যান্য নেতৃবৃন্দ।



ফেসবুক কর্নার