August 7, 2026, 1:27 pm
শিরোনাম :
‘গণমাধ্যম আজও স্বাধীন নয়’— ডা. শফিকুর রহমান শেখ হাসিনার সঙ্গে দেশে ফিরতে চান সাকিব আল হাসান চুরির সাক্ষী হওয়ায় শিশু রাজু হত্যা, দেড় দিন পর ধানখেত থেকে মরদেহ উদ্ধার; গ্রেপ্তার ২ জুলাইয়ের প্রত্যাশা পূরণে তৃণমূলের ক্ষমতার কেন্দ্রগুলোকে শুদ্ধ নেতৃত্বের আয়ত্তে নিতে হবে — পীর সাহেব চরমোনাই ৫ বগি লাইনচ্যুত, ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী অসুস্থ মিঠুন চক্রবর্তীকে দেখতে হাসপাতালে মুখ্যমন্ত্রী শুভেন্দু সকালে দুই জেলায় সড়ক দুর্ঘটনায় ১৬ জনের মর্মান্তিক মৃত্যু: সিলেটে ৯ ও বগুড়ায় ৭ জন নিহত র‍্যাবের অভিযানে ফেন্সিডিলসহ আটক ২ চাঁদপুরে ৪ ইউপি প্রশাসনিক কর্মকর্তা বদলি, নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ

দীর্ঘদিন ধরে জনগণ ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল-সাতক্ষীরায় শহিদুল ইসলাম মুকুল

অভয়নগর প্রতিবেদক

 

 

আগামী ২৭ জানুয়ারি বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সাতক্ষীরায় আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন করেছে সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামী। রবিবার (২৫ জানুয়ারি) বেলা সাড়ে ১২টায় সাতক্ষীরা জেলা জামায়াতের নিজস্ব কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল।
লিখিত বক্তব্যে জেলা আমীর বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি দেশে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জাতি একটি বৈষম্যহীন নতুন বাংলাদেশের প্রত্যাশায় অধীর আগ্রহে অপেক্ষা করছে। তিনি বলেন, দীর্ঘদিন ধরে জনগণ ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল, এবার জনগণের প্রত্যাশা একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা হবে। এ প্রেক্ষাপটে জামায়াতে ইসলামীর নেতৃত্ব দেশের মানুষের অধিকার ও ন্যায়ের পক্ষে সোচ্চার ভূমিকা রাখতে চায় বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও জানান, নতুন বাংলাদেশ গড়ার অগ্রসৈনিক ও মানবিক নেতা বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত আমীর ডা. শফিকুর রহমান আগামী ২৭ জানুয়ারি সকাল ১০টায় সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জনসভায় বক্তব্য প্রদান করবেন। উক্ত জনসমাবেশকে শান্তিপূর্ণ ও সফল করতে সাংবাদিকবৃন্দ, প্রশাসনের কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন তিনি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, নায়েবে আমীর নুরুল হুদা, সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট আজিজুর রহমান, অধ্যাপক ওমর ফারুকসহ জেলা জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।



ফেসবুক কর্নার