June 24, 2026, 10:17 am
শিরোনাম :
নারীকে গণধর্ষণের পর হত্যা: নয় মাস পর ডিএনএ পরীক্ষায় পরিচয় শনাক্ত, দুই আসামি গ্রেপ্তার হরমুজে আটকা ১১ হাজারের বেশি নাবিককে উদ্ধার করবে জাতিসংঘ ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী মেধা ও যোগ্যতার কঠিন পরীক্ষায় নওগাঁয় ক্যাডেট এএসআই নিয়োগ কার্যক্রম অব্যাহত হ্যাটট্রিকের আশায় রোনালদো, বড় লিড নিয়ে বিরতিতে পর্তুগাল আ. লীগের পরিকল্পনা আইন-শৃঙ্খলা বাহিনী নস্যাৎ করে দিয়েছে : ডিএমপি কমিশনার একযোগে ১৬ আইন কর্মকর্তার পদত্যাগ, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে জমা দিলেন পদত্যাগপত্র নোয়াখালীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: ৫ লাখ ৭৬ হাজার শিশুকে ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য: পিয়া জান্নাতুল জুয়া প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ সাজা ৭ বছরের কারাদণ্ড

যেভাবে বাংলাদেশের বন্ধু হয়ে উঠেছিলেন মার্ক টালি

অভয়নগর প্রতিবেদক

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির ‘ভয়েস অব ইন্ডিয়া’ খ্যাত সাবেক জ্যেষ্ঠ সাংবাদিক মার্ক টালি আর নেই। রোববার (২৫ জানুয়ারি) ভারতের রাজধানী নয়াদিল্লিতে ৯০ বছর বয়সে তিনি মারা যান। তার সাবেক সহকর্মী সতীশ জ্যাকব বিবিসিকে এ তথ্য নিশ্চিত করেন।

ইংরেজ পরিবারে জন্ম হলেও মার্ক টালির জীবনের বড় একটি অংশ কেটেছে ভারতে। দীর্ঘ দুই দশকের বেশি সময় তিনি দিল্লিতে বিবিসির ব্যুরো প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। এই সময়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, পাকিস্তানের সামরিক শাসন, ভারতের জরুরি অবস্থা, ইন্দিরা ও রাজিব গান্ধীর হত্যাকাণ্ডসহ দক্ষিণ এশিয়ার বহু গুরুত্বপূর্ণ ঘটনার প্রত্যক্ষ সাক্ষী ছিলেন তিনি।

১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি সামরিক শাসনের কঠোর নিয়ন্ত্রণে সত্য খবর প্রকাশ যখন প্রায় অসম্ভব ছিল, তখন বিবিসিতে নিয়মিত নিরপেক্ষ সংবাদ ও বিশ্লেষণ তুলে ধরে বাংলাদেশের মানুষের আস্থার প্রতীক হয়ে ওঠেন মার্ক টালি। সে সময় অনেকের কাছেই “বিবিসি মানেই ছিল মার্ক টালি”।

মুক্তিযুদ্ধ শুরুর প্রায় এক মাস পর তিনি ঢাকায় এসে সরেজমিনে যুদ্ধ পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং গ্রাম-গঞ্জে ধ্বংসযজ্ঞের চিত্র বিশ্ববাসীর সামনে তুলে ধরেন। পরবর্তীতে লন্ডনে অবস্থান করেও কলকাতা ও বাংলাদেশের ভেতরের সূত্র থেকে তথ্য সংগ্রহ করে যুদ্ধের খবর প্রচার করেন তিনি।

মুক্তিযুদ্ধের পক্ষে নিরপেক্ষ সাংবাদিকতার স্বীকৃতি হিসেবে বাংলাদেশ সরকার তাকে ‘মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা’ প্রদান করে। ২০১২ সালে তিনি সর্বশেষ ঢাকায় আসেন এই সম্মাননা গ্রহণ করতে।

সাংবাদিকতায় অবদানের জন্য ভারত সরকার তাকে পদ্মশ্রী ও পদ্মভূষণ সম্মাননায় ভূষিত করে। পাশাপাশি তিনি লেখালেখিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। সাংবাদিকতা ও মানবিক দায়বদ্ধতার মাধ্যমে বাংলাদেশের ইতিহাসে একজন অকৃত্রিম বন্ধু হিসেবেই স্মরণীয় হয়ে থাকবেন মার্ক টালি।



ফেসবুক কর্নার