June 4, 2026, 11:42 pm
শিরোনাম :
বিজয়নগরে ২০ কেজি গাঁজাসহ শীর্ষ মাদক কারবারি গ্রেফতার কুষ্টিয়া জেনারেল হাসপাতালে কথিত নিয়োগ বাণিজ্য: ভাইরাল অডিওতে উন্মোচিত প্রভাব খাটানোর অভিযোগ, প্রশ্নের মুখে স্বচ্ছতা ঠাকুরগাঁওয়ে ৭৩ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীর হাতে শিক্ষাবৃত্তি মোরেলগঞ্জে জমি বিরোধ নিয়ে সংবাদ সম্মেলন, হামলার অভিযোগ সেনাবাহিনীর সহায়তায় দৃষ্টিশক্তি রক্ষার আশায় পাহাড়ি শিশু মসজিদ প্রাঙ্গণ থেকেও মোটরসাইকেল চুরি, রৌমারীতে বাড়ছে বাইক চোর চক্রের তৎপরতা রামপালে হত্যা মামলায় নিরপেক্ষ তদন্তের দাবিতে বিএনপির বিক্ষোভ মা-বাবার প্রতি অবহেলা রোধে মানিকগঞ্জে মানববন্ধন প্রাথমিক শিক্ষায় যুগান্তকারী পদক্ষেপ: চলতি বছরেই চালু হচ্ছে দেশব্যাপী মিড ডে মিল ও স্কুল ড্রেস নওগাঁয় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড

বাংলাদেশের ক্রিকেটারদের প্রতি স্কটল্যান্ডের সহানুভূতি চট্টগ্রামের আনোয়ারায় ৬৫০ একর জমিতে ফ্রি ট্রেড জোন করা হবে: আশিক চৌধুরি

অভয়নগর প্রতিবেদক

অন্তর্বর্তী সরকার দেশে ফ্রি ট্রেড জোন এলাকা তৈরি করার জন্য নীতিগত সমর্থন দিয়েছেন বলে জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। তিনি বলেছেন, ফ্রি ট্রেড জোনের লোকেশন হিসেবে প্রাথমিকভাবে চট্টগ্রামের আনোয়ারায় ৬০০ থেকে ৬৫০ একর জমির ওপর একটি ফ্রি ট্রেড জোন তৈরি করার চেষ্টা চলছে।

সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমিতে বিনিয়োগ প্রচার সংস্থাগুলোর (আইপিএ) গভর্নিং বোর্ডের ৪র্থ সভার সিদ্ধান্তগুলোর ওপর আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

আশিক চৌধুরি বলেন, এটিকে কার্যকর করতে হলে বেশ কিছু আইন এবং বেশ কিছু নীতিমালা ও বিধিমালায় পরিবর্তন আনতে হবে। সেটি নির্বাচিত সরকার করবে। এই বছরের শেষের নাগাদ একটি ফ্রি ট্রেড জোনের ক্ষেত্রে আমরা একটি ভালো জায়গায় হয়তো পৌঁছাতে পারবো।

তিনি আরও বলেন, মিরশরাইতে সাড়ে ৮৫০ একর জমিতে ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল জোনের মাস্টার প্ল্যান করা হবে। জায়গাটি খালি রয়েছে। যা ইন্ডিয়ান ইকোনমিক জোন হিসেবে থাকলেও সেটি বাতিল হওয়ায় মাস্টার প্ল্যানের জন্য বাছাই করা হয়েছে। এটি বেজা মাস্টার প্ল্যানে অন্তর্ভুক্ত করা হবে।



ফেসবুক কর্নার