May 14, 2026, 2:54 pm
শিরোনাম :
বিষমুক্ত খাদ্য উৎপাদনে কৃষকদের এগিয়ে আসার আহ্বান মুকসুদপুরে পার্টনার কংগ্রেস অনুষ্ঠানে অতিরিক্ত পরিচালক খয়ের উদ্দিন মোল্লা উপবন এক্সপ্রেসের টয়লেট থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার শ্যামগঞ্জ বাজারে আমিনুল সরকারের বেকারিতে অস্বাস্থ্যকর পরিবেশের ভয়াবহ চিত্র অতিরিক্ত সোডা ব্যবহার, নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন—জনস্বাস্থ্যে মারাত্মক ঝুঁকির অভিযোগ ইপিজেডে রাস্তা দখল ও চাঁদাবাজির অভিযোগে আতঙ্কে হকার-শ্রমিকরা গর্জনিয়ায় পুলিশের অভিযানে ১ লাখ ইয়াবা উদ্ধার ঝিকরগাছায় দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় নৈশপ্রহরীর মৃত্যু যৌতুকের দাবিতে স্ত্রী হত্যা: রাঙামাটিতে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড কুড়িগ্রামে খাদে পড়ার উপক্রম স্কুলবাস, অল্পের জন্য রক্ষা পেল শিক্ষার্থীরা শিবচরে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু অতিবর্ষণ ও জলাবদ্ধতায় স্থবির রৌমারী, ১৮৪ মিমি বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন

ভূমধ্যসাগরে নৌকাডুবিতে প্রাণ গেল অন্তত ৫০ জনের

অভয়নগর প্রতিবেদক

ভূমধ্যসাগরে একটি নৌকাডুবির ঘটনায় অন্তত ৫০ জন অভিবাসনপ্রত্যাশীর প্রাণহানি ঘটেছে বলে আশঙ্কা করা হচ্ছে। ডুবে যাওয়া নৌকাটির মাত্র একজন যাত্রীকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। ইউরোপের দ্বীপরাষ্ট্র মাল্টার সংবাদমাধ্যম টাইমস অব মাল্টা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। উদ্ধার হওয়া ব্যক্তির বরাত দিয়ে বলা হয়েছে, নৌকাটিতে থাকা অধিকাংশ যাত্রীই সাগরে ডুবে মারা গেছেন।

মাল্টার সামরিক বাহিনী জানিয়েছে, উদ্ধার ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসার জন্য মাল্টায় নিয়ে আসা হয়েছে। তিনি জানান, প্রায় ২৪ ঘণ্টা ধরে তিনি সাগরে ভাসছিলেন। তিউনিশিয়ার দিকে যাত্রা করা একটি বাণিজ্যিক জাহাজ তাকে উদ্ধার করে। তার ধারণা অনুযায়ী, নৌকাটিতে থাকা প্রায় ৫০ জন অভিবাসনপ্রত্যাশী এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। তবে এখন পর্যন্ত উদ্ধার হওয়া একমাত্র ব্যক্তি ছাড়া আর কাউকে জীবিত বা মৃত অবস্থায় পাওয়া যায়নি।

জানা গেছে, নৌকাটি উত্তর আফ্রিকার দেশ তিউনিশিয়ার উপকূল থেকে যাত্রা শুরু করেছিল। ইউরোপে পৌঁছানোর আশায় উত্তর আফ্রিকা থেকে ছোট ও ঝুঁকিপূর্ণ নৌকায় ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার ঘটনা নতুন নয়। এশিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশের অভিবাসনপ্রত্যাশীরা উন্নত জীবনের আশায় প্রায়ই এমন বিপজ্জনক যাত্রায় নামেন। তবে উদ্ধার হওয়া ব্যক্তি কোন দেশের নাগরিক এবং নৌকাটিতে কোন কোন দেশের মানুষ ছিলেন, সে বিষয়ে এখনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

বেসরকারি সংস্থা ‘মিসিং মাইগ্রেন্টস’ ২০১৪ সাল থেকে এই অভিবাসনপথের তথ্য পর্যবেক্ষণ করে আসছে। সংস্থাটির সর্বশেষ তথ্যমতে, ২০১৪ সাল থেকে এখন পর্যন্ত ভূমধ্যসাগরে নৌকাডুবির ঘটনায় মোট ৩৩ হাজার ৩২৬ জন অভিবাসনপ্রত্যাশী নিহত বা নিখোঁজ হয়েছেন। চলতি বছর এখন পর্যন্ত এই সাগরে ২৬ জন নিহত বা নিখোঁজ হয়েছেন। আর গত বছর ২০২৫ সালে এ সংখ্যা ছিল এক হাজার ৮৭৩ জন। এসব পরিসংখ্যান ভূমধ্যসাগরকে বিশ্বের অন্যতম ঝুঁকিপূর্ণ অভিবাসনপথ হিসেবে তুলে ধরছে।



ফেসবুক কর্নার