June 24, 2026, 10:17 am
শিরোনাম :
নারীকে গণধর্ষণের পর হত্যা: নয় মাস পর ডিএনএ পরীক্ষায় পরিচয় শনাক্ত, দুই আসামি গ্রেপ্তার হরমুজে আটকা ১১ হাজারের বেশি নাবিককে উদ্ধার করবে জাতিসংঘ ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী মেধা ও যোগ্যতার কঠিন পরীক্ষায় নওগাঁয় ক্যাডেট এএসআই নিয়োগ কার্যক্রম অব্যাহত হ্যাটট্রিকের আশায় রোনালদো, বড় লিড নিয়ে বিরতিতে পর্তুগাল আ. লীগের পরিকল্পনা আইন-শৃঙ্খলা বাহিনী নস্যাৎ করে দিয়েছে : ডিএমপি কমিশনার একযোগে ১৬ আইন কর্মকর্তার পদত্যাগ, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে জমা দিলেন পদত্যাগপত্র নোয়াখালীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: ৫ লাখ ৭৬ হাজার শিশুকে ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য: পিয়া জান্নাতুল জুয়া প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ সাজা ৭ বছরের কারাদণ্ড

কাফনের কাপড় পরে আত্মঘাতী হামলার স্বেচ্ছা ফর্মে স্বাক্ষর কাতাইব হিজবুল্লাহর সদস্যদের

অভয়নগর প্রতিবেদক

ইরাকভিত্তিক সশস্ত্র গোষ্ঠী কাতাইব হিজবুল্লাহ যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার বিরুদ্ধে ইরানের পাশে দাঁড়ানোর ঘোষণা বাস্তবায়নের পথে এগোচ্ছে। গোষ্ঠীটির কয়েকজন সদস্য আত্মঘাতী হামলার জন্য স্বেচ্ছাসেবক ফর্মে স্বাক্ষর করেছেন বলে জানিয়েছে ইরানি সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল। মঙ্গলবার (২৭ জানুয়ারি) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ইরানের প্রতি সমর্থন জানিয়ে তারা বিস্তৃত সংঘর্ষের জন্য প্রস্তুতি নিচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, কাতাইব হিজবুল্লাহর কয়েকজন সদস্য সাদা কাফনের কাপড় পরে স্বেচ্ছা ফর্মে স্বাক্ষর করছেন। গোষ্ঠীটি এ উদ্যোগকে আত্মঘাতী অভিযানের প্রস্তুতি হিসেবে বর্ণনা করেছে। এর আগে সংগঠনটি এক ঘোষণায় ইরানের বিরুদ্ধে যেকোনো হুমকির জবাবে যোদ্ধা ও সমর্থকদের বিস্তৃত যুদ্ধের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানায়।

এর আগে, সোমবার (১২ জানুয়ারি) এক বিবৃতিতে কাতাইব হিজবুল্লাহর মহাসচিব আবু হুসেইন আল-হামিদাভি বলেন, যুক্তরাষ্ট্র যদি ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে, তবে তারা ইরানি জনগণের পাশে থাকবে। তিনি দাবি করেন, এতে যুক্তরাষ্ট্রকে বড় মূল্য দিতে হবে। তিনি আরও বলেন, বর্তমান পরিস্থিতি অঞ্চলজুড়ে ‘সত্য ও মিথ্যার শক্তির’ মধ্যে নতুন সংঘাতের সূচনা করেছে এবং যুক্তরাষ্ট্র এই সংঘাতের নেতৃত্বদানকারী শক্তি হিসেবে কাজ করছে।

উল্লেখ্য, ২০০৯ সালে যুক্তরাষ্ট্র কাতাইব হিজবুল্লাহকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত করে। এটি ইরাকের ইরানঘনিষ্ঠ শক্তিশালী গোষ্ঠীগুলোর একটি এবং জনপ্রিয় মোবিলাইজেশন ফোর্সের অংশ। বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে ইরান–যুক্তরাষ্ট্র উত্তেজনা বাড়ার প্রেক্ষাপটে এ ধরনের প্রস্তুতি আঞ্চলিক পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।



ফেসবুক কর্নার