June 24, 2026, 3:24 am
শিরোনাম :
হ্যাটট্রিকের আশায় রোনালদো, বড় লিড নিয়ে বিরতিতে পর্তুগাল আ. লীগের পরিকল্পনা আইন-শৃঙ্খলা বাহিনী নস্যাৎ করে দিয়েছে : ডিএমপি কমিশনার একযোগে ১৬ আইন কর্মকর্তার পদত্যাগ, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে জমা দিলেন পদত্যাগপত্র নোয়াখালীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: ৫ লাখ ৭৬ হাজার শিশুকে ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য: পিয়া জান্নাতুল জুয়া প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ সাজা ৭ বছরের কারাদণ্ড জলবায়ু অর্থায়ন ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য আরও সহজলভ্য করার আহ্বান জনসচেতনতা বৃদ্ধি ছাড়া দুর্নীতি নির্মূল সম্ভব নয় পঞ্চগড়ে মাতৃত্বকালীন ভাতায় স্বজনপ্রীতির অভিযোগ যোগ্যরা বঞ্চিত, সুবিধা পাচ্ছেন অযোগ্যরা; তদন্তের আশ্বাস প্রশাসনের অপপ্রচার ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে মানিকগঞ্জজুড়ে বিএনপির বিক্ষোভ

সুর নরম করছে আইসিসি, বাংলাদেশি সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন ইস্যুতে নতুন ইঙ্গিত

অভয়নগর প্রতিবেদক

টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্তে অনড় থাকায় বাংলাদেশের পরিবর্তে বিকল্প দল হিসেবে স্কটল্যান্ডকে সুযোগ দিয়েছে আইসিসি। এর পাশাপাশি বাংলাদেশি ক্রীড়া সাংবাদিকদের বিশ্বকাপ কাভারেজের জন্য অ্যাক্রেডিটেশন না দেওয়ার খবরে ক্রিকেটাঙ্গনে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়। তবে সাম্প্রতিক তথ্য অনুযায়ী, এই বিষয়ে নিজেদের অবস্থানে কিছুটা নমনীয় হতে যাচ্ছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, বাংলাদেশি সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন আবেদন বাতিল হয়েছে—এমন দাবি ওঠার পর আইসিসি আবেদন প্রক্রিয়ায় পরিবর্তন এনেছে। আইসিসির একটি সূত্রের বরাতে পিটিআই জানায়, আবেদনের সংখ্যা ও সূচিতে পরিবর্তন আসায় পুনরায় অ্যাক্রেডিটেশন প্রক্রিয়া শুরু করা হয়েছে এবং ধাপে ধাপে তালিকা প্রস্তুত করা হচ্ছে। অর্থাৎ বিষয়টি এখনও চূড়ান্ত নয় এবং নতুন করে যাচাই-বাছাই চলছে।

জানা গেছে, বাংলাদেশ থেকে প্রায় ৮০ থেকে ৯০ জন সাংবাদিক মিডিয়া অ্যাক্রেডিটেশনের জন্য আবেদন করেছেন। আইসিসির নিয়ম অনুযায়ী, প্রতিটি দেশের জন্য একটি নির্দিষ্ট কোটা থাকে এবং সাধারণত ৪০ জনের বেশি সাংবাদিককে কার্ড দেওয়া সম্ভব নয়। ফলে আবেদনকারীর সংখ্যা বেশি হওয়ায় সবাই অনুমতি পাবেন না। কারা অ্যাক্রেডিটেশন পাবেন, তা যাচাই করেই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে আইসিসি সূত্র।

এদিকে বিষয়টি নিয়ে বিসিবিও আইসিসির কাছে ব্যাখ্যা চেয়ে ই-মেইল পাঠিয়েছে। বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন জানান, গণমাধ্যমকর্মীদের জন্য ইভেন্ট কাভার করতে নিজ দেশের অংশগ্রহণ বাধ্যতামূলক নয়। অতীতেও বাংলাদেশ দল অংশ না নিলেও আন্তর্জাতিক ইভেন্ট কাভার করেছেন দেশের সাংবাদিকরা। এখন শেষ পর্যন্ত আইসিসি কী সিদ্ধান্ত নেয়, সেটির দিকেই তাকিয়ে আছে ক্রিকেটপ্রেমী ও গণমাধ্যম মহল।



ফেসবুক কর্নার