June 25, 2026, 12:23 pm
শিরোনাম :
ব্রাহ্মণবাড়িয়ায় শিশুমৃত্যুর অভিযোগ: ভুল ইনজেকশন নিয়ে তোলপাড়, তদন্তের দাবি লক্ষ্মীপুরে মা ও দুই মেয়েকে হত্যা, আরেক কন্যা আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব চীনের সঙ্গে আরো গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প, নিহতের সংখ্যা ছাড়াতে পারে ১ লাখ প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ এমনভাবে দৌড়াও, যেন আজই তোমার জীবনের শেষ দিন’—নেইমারকে বাবার বার্তা সাংবাদিককে মারধর, জামায়াতের ৪ কর্মী বহিষ্কার সংগীত জীবনের ৩৩ বছর পূর্তিতে সুইডেনে বালাম বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার, লাল গালিচা সংবর্ধনা

রমজানে বিনামূল্যে ইফতার পাবেন ১২ লাখ মানুষ

অভয়নগর প্রতিবেদক

পবিত্র রমজান মাসকে সামনে রেখে বিশ্বের ১২ লাখ রোজাদারের জন্য বিনামূল্যে ইফতার বিতরণের উদ্যোগ নিয়েছে শারজাহ চ্যারিটি ইন্টারন্যাশনাল। সংস্থাটির বার্ষিক রমজান কর্মসূচি ‘জুদ’ (Jood)-এর আওতায় এ কার্যক্রম বাস্তবায়ন করা হবে।

শারজাহ চ্যারিটি ইন্টারন্যাশনাল জানায়, এবারের রমজানে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ নগরী ও আশপাশের এলাকায় ৯ লাখ মানুষের মাঝে ইফতার বিতরণ করা হবে। পাশাপাশি বিশ্বের ৫১টি দেশে আরও ৩ লাখ রোজাদারের কাছে ইফতার পৌঁছে দেওয়া হবে। এর মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে সংস্থাটির মানবিক কার্যক্রম আরও বিস্তৃত হবে।

সংস্থাটির নির্বাহী পরিচালক আব্দুল্লাহ সুলতান বিন খাদেম বলেন, ‘ইফতার ফর ফাস্টিং পারসন্স’ কর্মসূচি এখন কেবল খাবার বিতরণের মধ্যে সীমাবদ্ধ নয়; এটি সামাজিক সংহতি ও মানবিক সহমর্মিতার একটি শক্ত প্রতীক হয়ে উঠেছে।

তিনি জানান, রমজান মাসে প্রতিদিন হাজারো পরিবার, শ্রমজীবী মানুষ ও স্বল্প আয়ের ব্যক্তিরা এই ইফতার কর্মসূচির ওপর নির্ভর করেন। এতে তাদের নিত্যদিনের জীবনযাত্রার চাপ অনেকটাই কমে আসে।

শারজাহ অঞ্চলে সর্বোচ্চ সংখ্যক মানুষের কাছে ইফতার পৌঁছে দিতে বিভিন্ন স্থানে কৌশলগতভাবে বিতরণ কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে, বিদেশে ইফতার বিতরণ কার্যক্রম সংশ্লিষ্ট দেশগুলোর খাদ্যসংকটে থাকা ও কঠিন জীবনযাপন করা জনগোষ্ঠীর সহায়তায় সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সমন্বয়ে পরিচালিত হবে।

মানবিক এই উদ্যোগে সহযোগিতার আহ্বান জানিয়ে আব্দুল্লাহ সুলতান বিন খাদেম বলেন, সংস্থাটির ওয়েবসাইট, এসএমএস ডোনেশন, কল সেন্টার, স্মার্ট ডোনেশন স্ক্রিন, মোবাইল অ্যাপ এবং অ্যাপল পে ও স্যামসাং পের মতো ডিজিটাল পেমেন্ট সিস্টেমের মাধ্যমে অনুদান দেওয়া যাবে।

তিনি আরও বলেন, অনুদানের পরিমাণ যতই হোক, প্রতিটি সহায়তাই এই কর্মসূচির পরিধি বাড়াতে ভূমিকা রাখবে এবং এর মাধ্যমে দাতারা রমজানজুড়ে অসংখ্য রোজাদারকে ইফতার করানোর সওয়াবে অংশীদার হতে পারবেন।



ফেসবুক কর্নার