June 4, 2026, 8:09 am
শিরোনাম :
ফরিদপুরে বিষাক্ত রাসায়নিক দিয়ে মাছ নিধন, দূষিত পানিতে ভোগান্তিতে ২০ হাজার মানুষ ভাঙ্গায় পুলিশের অভিযানে ৮ পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে কালীগঞ্জে আলোচনা সভা ও দোয়া মাহফিল জমি বিরোধে হামলা ও হত্যার হুমকির অভিযোগ, শ্রীবরদীতে মানববন্ধনে বিচার দাবি ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধর , চালক আটক টাঙ্গাইলে মাদকসহ গ্রামবাসীর হাতে আটক কুখ্যাত মাদক কারবারি ছবুর মহাসড়ক যখন ধান শুকানোর চাতাল: রৌমারীতে বাড়ছে মৃত্যুফাঁদের ঝুঁকি কটিয়াদীতে এ.কে বাশার রতন হত্যা মামলার আসামিদের বিরুদ্ধে ফের হামলার অভিযোগ, দ্রুত গ্রেপ্তারের দাবি জবি রোভার স্কাউট গ্রুপের আয়োজনে ৫৩৫তম স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের উদ্বোধন বিশ্ব তামাকমুক্ত দিবসে ঝিনাইদহে র‌্যালি ও সচেতনতামূলক আলোচনা

শরীয়তপুরে ট্রাকে আগুন, আটক ২

Reporter Name

নিজস্ব প্রতিবেদক।

শরীয়তপুরে পদ্মা সেতুর সামনে এক্সপ্রেসওয়েতে ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় আটক করা হয়েছে দুজনকে।

আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ভোরে পদ্মা সেতুর এক কিলোমিটার দূরে সড়ক অবরোধের ফলে দুই ঘণ্টার জন্য বন্ধ ছিল যান চলাচল।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা ভোরে শরীয়তপুরের জাজিরার নাওডোবা এলাকায় জড়ো হয়। সড়কে অবস্থান নিয়ে ককটেল বিস্ফোরণ ও টায়ার জ্বালিয়ে অবরোধ করে তারা। এ সময় নাওডোবার তস্তারকান্দি এলাকায় একটি ট্রাকে আগুন দেয়া হয়। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আগুন নেভায়। সৃষ্টি হয় দেড় কিলোমিটার দীর্ঘ যানজট।

পরে সড়কে অবস্থান নেয় পুলিশ ও স্থানীয়রা। দুই ঘণ্টা পর আজ সকাল ৮টা নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হলে ঢাকাগামী যানবাহন ছেড়ে যায়।

এদিকে, শরীয়তপুরের স্থানীয় সড়কগুলোতে সকাল থেকে সীমিত চলাচল করছে দূরপাল্লার বাস।



ফেসবুক কর্নার