June 4, 2026, 11:38 pm
শিরোনাম :
বিজয়নগরে ২০ কেজি গাঁজাসহ শীর্ষ মাদক কারবারি গ্রেফতার কুষ্টিয়া জেনারেল হাসপাতালে কথিত নিয়োগ বাণিজ্য: ভাইরাল অডিওতে উন্মোচিত প্রভাব খাটানোর অভিযোগ, প্রশ্নের মুখে স্বচ্ছতা ঠাকুরগাঁওয়ে ৭৩ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীর হাতে শিক্ষাবৃত্তি মোরেলগঞ্জে জমি বিরোধ নিয়ে সংবাদ সম্মেলন, হামলার অভিযোগ সেনাবাহিনীর সহায়তায় দৃষ্টিশক্তি রক্ষার আশায় পাহাড়ি শিশু মসজিদ প্রাঙ্গণ থেকেও মোটরসাইকেল চুরি, রৌমারীতে বাড়ছে বাইক চোর চক্রের তৎপরতা রামপালে হত্যা মামলায় নিরপেক্ষ তদন্তের দাবিতে বিএনপির বিক্ষোভ মা-বাবার প্রতি অবহেলা রোধে মানিকগঞ্জে মানববন্ধন প্রাথমিক শিক্ষায় যুগান্তকারী পদক্ষেপ: চলতি বছরেই চালু হচ্ছে দেশব্যাপী মিড ডে মিল ও স্কুল ড্রেস নওগাঁয় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড

উত্তরায় কাঁচাবাজারে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

অভয়নগর প্রতিবেদক

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরের কাঁচাবাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে।

বুধবার (২৮ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে বাজারটিতে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কার্যক্রম শুরু করে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, উত্তরার ১১ নম্বর সেক্টরের কাঁচাবাজারে আগুন লাগার খবর পাওয়ার পরপরই পাঁচটি ইউনিট সেখানে পাঠানো হয়েছে এবং তারা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন লাগার কারণ এবং কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস জানায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুনের উৎস সম্পর্কে বিস্তারিত জানা যাবে।



ফেসবুক কর্নার