April 24, 2026, 10:00 pm
শিরোনাম :
আইনমন্ত্রীর কড়া বার্তা: বিচার ব্যবস্থায় অনৈতিকতা বরদাস্ত নয় পরিত্যক্ত স্কুল ভবনে মাদক আসর, আতঙ্কে মণিরামপুরের স্থানীয়রা জকসুকে দলীয় কর্মসূচিতে ব্যবহারের অভিযোগে প্রতিবাদ ছাত্রদল-সমর্থিত প্রতিনিধিদের টেকনাফে বিদেশি পিস্তলসহ মানবপাচারকারী আটক অষ্টঘরিয়ায় পাপ্পু ক্রীড়া চক্রের ফুটবল টুর্নামেন্টে বাহাদিয়া ক্লাবের জয় কলেজের শিক্ষিকাকে পেটানো ও ভাঙচুরের ঘটনা’য় বিএনপি নেতাকে-বহিষ্কার ওয়ারিশ গোপন করে জমি বিক্রির অভিযোগ, কালীগঞ্জে প্রতারণার শিকার ক্রেতা আধুনিকতার পিঠে মধ্যযুগ: রৌমারীতে জ্বালানি সংকটে ফিরছে ‘ঢেঁকি কল’ নারায়ণগঞ্জ-ঢাকা রুটে বাস নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে উঠে আহত বহু যাত্রী আইডি যাচাইয়ে ন্যায্যমূল্যে ডিজেল পেয়ে স্বস্তিতে চুয়াডাঙ্গর কৃষকরা

বন্ধের তালিকায় থাকা ৫ নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের শেয়ারে বড় দরপতন

অভয়নগর প্রতিবেদক

বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে বন্ধ বা অবসায়নের তালিকায় থাকা নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানগুলোর (এনবিএফআই) শেয়ারে বড় ধরনের দরপতন হয়েছে। মঙ্গলবার ৯টি এনবিএফআইয়ের বিষয়ে সিদ্ধান্তের পর বুধবার পুঁজিবাজারে এর সরাসরি প্রভাব পড়ে। নতুন করে বন্ধের তালিকায় থাকা ৬টি প্রতিষ্ঠানের মধ্যে ৫টি পুঁজিবাজারে তালিকাভুক্ত, আর এই পাঁচটির শেয়ারদরই সার্কিট ব্রেকারের সর্বোচ্চ সীমায় কমেছে। বিপরীতে, আর্থিক সূচকে উন্নতির সুযোগ পাওয়া তিনটি প্রতিষ্ঠানের শেয়ারে সর্বোচ্চ দরবৃদ্ধি দেখা গেছে।

দীর্ঘদিন ধরে আলোচনায় থাকা ৯টি এনবিএফআইয়ের মধ্যে অ্যাভিভা ফাইন্যান্স ছাড়া বাকি ৮টি পুঁজিবাজারে তালিকাভুক্ত। চূড়ান্তভাবে বন্ধের তালিকায় রাখা হয়েছে ফাস ফাইন্যান্স, প্রিমিয়ার লিজিং, ফারইস্ট ফাইন্যান্স, পিপলস লিজিং এবং ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডকে। অন্যদিকে, জিএসপি ফাইন্যান্স, প্রাইম ফাইন্যান্স ও বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি (বিআইএফসি) লিমিটেডকে আর্থিক সূচকে উন্নতির সুযোগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বাজার বিশ্লেষণে দেখা যায়, বন্ধের তালিকায় থাকা ফাস ফাইন্যান্সের শেয়ারদর ১০ শতাংশ কমে ৬৯ পয়সায়, প্রিমিয়ার লিজিংয়ের দর ১০ শতাংশ কমে ৬৩ পয়সায় এবং ফারইস্ট ফাইন্যান্সের দর প্রায় ১০ শতাংশ কমে ৭৪ পয়সায় নেমেছে। একইভাবে পিপলস লিজিং ও ইন্টারন্যাশনাল লিজিংয়ের শেয়ারদরও প্রায় ১০ শতাংশ হারে কমেছে। বড় দরপতন হলেও এসব প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন ছিল খুবই সীমিত, যা বিনিয়োগকারীদের অনীহাকেই তুলে ধরে।

অন্যদিকে, ঘুরে দাঁড়ানোর সুযোগ পাওয়া প্রতিষ্ঠানগুলোর শেয়ারে চিত্র ছিল উল্টো। জিএসপি ফাইন্যান্স, প্রাইম ফাইন্যান্স ও বিআইএফসির শেয়ারদর যথাক্রমে প্রায় ৬ থেকে ৮ শতাংশ পর্যন্ত বেড়েছে, যা ছিল সার্কিট ব্রেকারের সর্বোচ্চ সীমা। বাজার সংশ্লিষ্টরা বলছেন, আগের সপ্তাহে অবসায়ন নিয়ে অনিশ্চয়তার কারণে এসব এনবিএফআইয়ের শেয়ারে অস্বাভাবিক দরবৃদ্ধি দেখা গেলেও, চূড়ান্ত সিদ্ধান্ত প্রকাশের পর বাজারে স্পষ্ট বিভাজন তৈরি হয়েছে।



ফেসবুক কর্নার