June 24, 2026, 11:20 am
শিরোনাম :
নারীকে গণধর্ষণের পর হত্যা: নয় মাস পর ডিএনএ পরীক্ষায় পরিচয় শনাক্ত, দুই আসামি গ্রেপ্তার হরমুজে আটকা ১১ হাজারের বেশি নাবিককে উদ্ধার করবে জাতিসংঘ ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী মেধা ও যোগ্যতার কঠিন পরীক্ষায় নওগাঁয় ক্যাডেট এএসআই নিয়োগ কার্যক্রম অব্যাহত হ্যাটট্রিকের আশায় রোনালদো, বড় লিড নিয়ে বিরতিতে পর্তুগাল আ. লীগের পরিকল্পনা আইন-শৃঙ্খলা বাহিনী নস্যাৎ করে দিয়েছে : ডিএমপি কমিশনার একযোগে ১৬ আইন কর্মকর্তার পদত্যাগ, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে জমা দিলেন পদত্যাগপত্র নোয়াখালীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: ৫ লাখ ৭৬ হাজার শিশুকে ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য: পিয়া জান্নাতুল জুয়া প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ সাজা ৭ বছরের কারাদণ্ড

ইরানের জনগণের ভয় পাওয়ার কিছুই নেই, ‘আল্লাহই যথেষ্ট’

অভয়নগর প্রতিবেদক

মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা বাড়তে থাকায় ইরানের জনগণকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দফতর। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে লক্ষ্য করে একের পর এক সামরিক হুমকি দেওয়ার প্রেক্ষাপটে বুধবার (২৮ জানুয়ারি) খামেনির দফতর থেকে প্রকাশ করা হয় আট মিনিটের একটি ভিডিও বার্তা। ভিডিওটির শিরোনাম দেওয়া হয়েছে—‘God Is Enough’ (আল্লাহই যথেষ্ট)।

ভিডিওটিতে গত কয়েক দশকে আয়াতুল্লাহ খামেনির দেওয়া বিভিন্ন ভাষণের নির্বাচিত অংশ সংকলন করা হয়েছে। সেখানে তিনি ইরানের জনগণকে ভয় না পেতে এবং মানসিকভাবে দৃঢ় থাকার আহ্বান জানান। খামেনির বক্তব্যে বলা হয়, আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই এবং আল্লাহর ওপর ভরসা রাখাই সবচেয়ে বড় শক্তি। এই বার্তার মাধ্যমে দেশের ভেতরে চলমান উদ্বেগ ও অনিশ্চয়তা কমানোর চেষ্টা করা হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

এই ভিডিও প্রকাশের সময় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। সম্প্রতি যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে তাদের শক্তিশালী যুদ্ধজাহাজ ইউএসএস আব্রাহাম লিংকন মোতায়েন করেছে। বিশাল এই রণতরীটির দৈর্ঘ্য ৩৩৩ মিটার এবং এটি ঘণ্টায় প্রায় ৫৬ কিলোমিটার গতিতে চলতে সক্ষম। রণতরীটিতে ৯০টির মতো যুদ্ধবিমান ও হেলিকপ্টার বহনের ব্যবস্থা রয়েছে, যার মধ্যে এফ-৩৫সি স্টেলথ ফাইটার জেটসহ একাধিক আধুনিক যুদ্ধবিমান রয়েছে। এতে প্রায় ৫ হাজার ৬৮০ জন নৌসদস্য দায়িত্ব পালন করছেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইউএসএস আব্রাহাম লিংকন মধ্যপ্রাচ্যে পৌঁছানোর পর ইরানের দিকে আরও একটি নৌবহর এগিয়ে যাচ্ছে। সব মিলিয়ে এই সামরিক তৎপরতা অঞ্চলজুড়ে যুদ্ধের আশঙ্কা বাড়িয়েছে। এমন পরিস্থিতিতে খামেনির দফতরের এই বার্তাকে ইরানের জনগণের জন্য সাহস ও স্থিরতা বজায় রাখার আহ্বান হিসেবেই দেখা হচ্ছে।



ফেসবুক কর্নার