May 14, 2026, 2:55 pm
শিরোনাম :
বিষমুক্ত খাদ্য উৎপাদনে কৃষকদের এগিয়ে আসার আহ্বান মুকসুদপুরে পার্টনার কংগ্রেস অনুষ্ঠানে অতিরিক্ত পরিচালক খয়ের উদ্দিন মোল্লা উপবন এক্সপ্রেসের টয়লেট থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার শ্যামগঞ্জ বাজারে আমিনুল সরকারের বেকারিতে অস্বাস্থ্যকর পরিবেশের ভয়াবহ চিত্র অতিরিক্ত সোডা ব্যবহার, নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন—জনস্বাস্থ্যে মারাত্মক ঝুঁকির অভিযোগ ইপিজেডে রাস্তা দখল ও চাঁদাবাজির অভিযোগে আতঙ্কে হকার-শ্রমিকরা গর্জনিয়ায় পুলিশের অভিযানে ১ লাখ ইয়াবা উদ্ধার ঝিকরগাছায় দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় নৈশপ্রহরীর মৃত্যু যৌতুকের দাবিতে স্ত্রী হত্যা: রাঙামাটিতে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড কুড়িগ্রামে খাদে পড়ার উপক্রম স্কুলবাস, অল্পের জন্য রক্ষা পেল শিক্ষার্থীরা শিবচরে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু অতিবর্ষণ ও জলাবদ্ধতায় স্থবির রৌমারী, ১৮৪ মিমি বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন

কানাডার ওপর ৫০ শতাংশ শুল্কারোপের হুমকি ট্রাম্পের

অভয়নগর প্রতিবেদক

কানাডার ওপর ৫০ শতাংশ শুল্কারোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রে কানাডায় তৈরি যেকোনো আকাশযান বিক্রির ক্ষেত্রে এই শুল্ক কার্যকর হতে পারে বলে তিনি সতর্ক করেছেন।

শুক্রবার (৩০ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে দ্য ইকোনমিক টাইমস।

প্রতিবেদনে বলা হয়, মার্কিন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান গাল্ফস্ট্রিম অ্যারোস্পেসের তৈরি জেটকে কানাডায় বৈধতা না দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন ট্রাম্প। এর প্রতিক্রিয়ায় তিনি কানাডার বিরুদ্ধে শুল্কারোপের হুমকি দেন। একই সঙ্গে যুক্তরাষ্ট্রে কানাডার বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোম্বার্ডিয়ারের সব আকাশযানের বৈধতা বাতিলের ঘোষণাও দেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, এর বিনিময়ে যুক্তরাষ্ট্র সব কানাডিয়ান বিমানের সার্টিফিকেশন বাতিল করবে।

এদিকে সম্প্রতি কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি চীন সফরে গিয়ে দেশটির প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেন। এ বিষয়েও অসন্তোষ প্রকাশ করেন ট্রাম্প। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, অটোয়া ও বেইজিংয়ের মধ্যে কোনো বাণিজ্য চুক্তি হলে কানাডার সব পণ্যের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপ করা হবে।

বিশ্লেষকদের মতে, এই হুমকি উত্তর আমেরিকার বিমান শিল্প ও দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্কে নতুন করে উত্তেজনা তৈরি করতে পারে।



ফেসবুক কর্নার