June 4, 2026, 9:59 pm
শিরোনাম :
বিজয়নগরে ২০ কেজি গাঁজাসহ শীর্ষ মাদক কারবারি গ্রেফতার কুষ্টিয়া জেনারেল হাসপাতালে কথিত নিয়োগ বাণিজ্য: ভাইরাল অডিওতে উন্মোচিত প্রভাব খাটানোর অভিযোগ, প্রশ্নের মুখে স্বচ্ছতা ঠাকুরগাঁওয়ে ৭৩ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীর হাতে শিক্ষাবৃত্তি মোরেলগঞ্জে জমি বিরোধ নিয়ে সংবাদ সম্মেলন, হামলার অভিযোগ সেনাবাহিনীর সহায়তায় দৃষ্টিশক্তি রক্ষার আশায় পাহাড়ি শিশু মসজিদ প্রাঙ্গণ থেকেও মোটরসাইকেল চুরি, রৌমারীতে বাড়ছে বাইক চোর চক্রের তৎপরতা রামপালে হত্যা মামলায় নিরপেক্ষ তদন্তের দাবিতে বিএনপির বিক্ষোভ মা-বাবার প্রতি অবহেলা রোধে মানিকগঞ্জে মানববন্ধন প্রাথমিক শিক্ষায় যুগান্তকারী পদক্ষেপ: চলতি বছরেই চালু হচ্ছে দেশব্যাপী মিড ডে মিল ও স্কুল ড্রেস নওগাঁয় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড

সেনার যৌথ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও মাদক উদ্ধার, ৫০৪ গ্রেপ্তার

অভয়নগর প্রতিবেদক

সেনাবাহিনীর যৌথ অভিযানে দেশের বিভিন্ন এলাকা থেকে বিপুল পরিমাণ অবৈধ আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ, ককটেল, দেশীয় অস্ত্র এবং দেশি-বিদেশি মাদক উদ্ধার করা হয়েছে। এ অভিযানে ৫০৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, ২৩ থেকে ২৯ জানুয়ারি পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়। সেনাবাহিনীর পদাতিক ডিভিশন ও স্বতন্ত্র ব্রিগেডের ইউনিটগুলো অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে।

গ্রেপ্তারদের কাছ থেকে ৪৮টি অবৈধ আগ্নেয়াস্ত্র, ৭৫ রাউন্ড গোলাবারুদ, ৯৫টি ককটেল এবং বিভিন্ন দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়ার জন্য তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

আইএসপিআর আরও জানায়, ১১ ডিসেম্বর থেকে এই পর্যন্ত দেশের সার্বিক আইনশৃঙ্খলা বজায় রাখতে ১,৫০৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং ১৫৩টি অস্ত্র ও ১,৮৩৪ রাউন্ড গোলাবারুদ জব্দ করা হয়েছে। সেনাবাহিনী নিয়মিত টহল ও নিরাপত্তা অভিযান অব্যাহত রাখবে এবং সাধারণ জনগণকে সন্দেহজনক কর্মকাণ্ডে সতর্ক থাকার অনুরোধ করা হয়েছে।



ফেসবুক কর্নার