May 14, 2026, 5:09 pm
শিরোনাম :
ইবিতে গ্রীন ভয়েসের আত্মরক্ষা প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ জাককানইবির নতুন উপাচার্য হলেন অধ্যাপক ড. মোশাররফ হোসেন বিষমুক্ত খাদ্য উৎপাদনে কৃষকদের এগিয়ে আসার আহ্বান মুকসুদপুরে পার্টনার কংগ্রেস অনুষ্ঠানে অতিরিক্ত পরিচালক খয়ের উদ্দিন মোল্লা উপবন এক্সপ্রেসের টয়লেট থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার শ্যামগঞ্জ বাজারে আমিনুল সরকারের বেকারিতে অস্বাস্থ্যকর পরিবেশের ভয়াবহ চিত্র অতিরিক্ত সোডা ব্যবহার, নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন—জনস্বাস্থ্যে মারাত্মক ঝুঁকির অভিযোগ ইপিজেডে রাস্তা দখল ও চাঁদাবাজির অভিযোগে আতঙ্কে হকার-শ্রমিকরা গর্জনিয়ায় পুলিশের অভিযানে ১ লাখ ইয়াবা উদ্ধার ঝিকরগাছায় দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় নৈশপ্রহরীর মৃত্যু যৌতুকের দাবিতে স্ত্রী হত্যা: রাঙামাটিতে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড কুড়িগ্রামে খাদে পড়ার উপক্রম স্কুলবাস, অল্পের জন্য রক্ষা পেল শিক্ষার্থীরা

মুক্তাগাছায় কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ৩ যুবক কারাগারে

Reporter Name

ময়মনসিংহ ব্যুরো

ময়মনসিংহের মুক্তাগাছায় ১৪ বছরের এক কিশোরীকে রাতভর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনার পর স্থানীয় এলাকাবাসী গত বুধবার রাতে ৩ অভিযুক্তকে আটক করে পুলিশে সোপর্দ করে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর)  কিশোরীর মায়ের দায়ের করা মামলায় গ্রেফতার দেখিয়ে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
গ্রেফতার হওয়া তিনজন হলেন- উপজেলার ধিতুয়া গ্রামে রমেশ চন্দ্র দের ছেলে পংকজ দে (১৯), চাপুরিয়া গ্রামের খাইরুল হকের ছেলে রোমান মিয়া (২৩) ও আব্দুর রহিমের ছেলে এমরান হোসেন (৩২)। এদিকে অপর অভিযুক্ত চাপুরিয়া গ্রামের আমির হোসেন (২৮) পলাতক রয়েছে।
পুলিশ জানায়, উপজেলার ১৪ বছর বয়সী এক কিশোরী ঢাকায় একটি বাসায় গৃহকর্মীর কাজ করেন। গত মঙ্গলবার ওই কিশোরী ঢাকা থেকে বাড়ি ফেরার পথে রাত সাড়ে ৯টার দিকে মুক্তাগাছায় বাস থেকে নামে। পরে অটোরিকশা করে পদুরবাড়ী বাজারে নেমে সেখান থেকে পায়ে হেঁটে নিজ বাড়িতে যেতে থাকেন। রাত সাড়ে ৯টার দিকে প্রতিবেশী পংকজ দের সাথে দেখা হয়। পংকজ তাকে বাড়ি পৌঁছে দেবার কথা বলে একটি অটোরিকশাতে তুলে নেয়। পরে তাকে অটোরিকশায় করে ভিন্ন পথে ঘুরিয়ে চাপুরি গ্রামের একটি বাঁশ বাগানে নিয়ে গিয়ে তাকে জোরপূর্বক মুখ চেপে ধরে পংকজ ও তার তিন সহযোগী অটোচালক রোমান মিয়া, আমির হোসেন এবং এমরান মিলে পালাক্রমে ধর্ষণ করে।
ভুক্তভোগী কিশোরী জানায়, পঙ্কজ তার এলাকার হওয়ায় পরিচিত ছিলো। বাড়ি পৌঁছে দেওয়ার কথা বললে সে তাতে রাজি হয়। কিন্তু তাকে তুলে নিয়ে বিভিন্ন স্থান ঘুরিয়ে ধর্ষণ করে ভোরে একটি ফিসারির পাড়ে ফেলে যায়। পরে সকালে লোকজন তাকে বাড়ি পৌঁছে দেয়।
এদিকে কিশোরীকে ধর্ষণের ঘটনা জানাজানি হলে এলাকাবাসী মিলে বুধবার রাত ১০টার দিকে তিন ধর্ষককে ধরে বেঁধে পুলিশে খবর দেয়। পরে পুলিশ তিনজনকে থানায় নিয়ে যায়।
মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ বলেন, কিশোরীর বাড়ি পৌঁছে দেয়ার কথা বলে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটে। স্থানীয় এলাকাবাসীর সহায়তায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। অপরজনকে গ্রেফতারের চেষ্টা চলছে৷ কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।



ফেসবুক কর্নার