March 7, 2026, 8:24 am

বনানীতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৪ ইউনিট

অভয়নগর প্রতিবেদক

রাজধানীর বনানীতে একটি পাঁচতলা ভবনের শীর্ষ তলায় থাকা একটি গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যা ৭টা ৭ মিনিটে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। পরে সন্ধ্যা ৭টা ২২ মিনিটে ইউনিটগুলো ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, ভবনটি পাঁচতলা এবং আগুনটি ভবনের পাঁচতলায় অবস্থিত একটি গোডাউনে লেগেছে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণের প্রক্রিয়া চলছে।

তিনি আরও জানান, ভবনটিতে বিভিন্ন প্রতিষ্ঠানের অফিসের পাশাপাশি আবাসিক ইউনিটও রয়েছে। তবে গোডাউনটিতে কী ধরনের মালামাল রাখা ছিল, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ কিংবা হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এলে বিস্তারিত জানা যাবে।



ফেসবুক কর্নার