April 29, 2026, 8:51 am
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে থানা থেকে লুট হওয়া বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার সড়কে শৃঙ্খলা ফেরাতে ঝিনাইদহে ট্রাফিক পুলিশের কঠোর অবস্থান: ছাড় পাবেন না কেউ!! গাজীপুরে মাদকবিরোধী অভিযানে গাঁজা ও বিদেশি মদসহ আটক ২ কালীগঞ্জে ঘুষের ভিডিও ভাইরাল: এলজিইডির হিসাবরক্ষক সাময়িক বরখাস্ত নলডাঙ্গায় শ্রমিক অধিকার ও ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ কালবৈশাখীর মৌসুমে বাড়ছে বজ্রপাতে প্রাণহানি, সচেতনতাই হতে পারে রক্ষাকবচ কুড়িগ্রামে বাঁশেরতলে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ৫ চার মাসেও নিখোঁজ যুবক উদ্ধার হয়নি, পঞ্চগড়ে পরিবারের মানববন্ধন ও অপহরণের অভিযোগ দিনাজপুরে আলোচিত অলেদা বেওয়া হত্যা রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ সংঘর্ষ মামলার প্রধান আসামি বিএনপি নেতা থানায় গিয়ে গ্রেপ্তার

নেছারাবাদে বিএনপির উঠান বৈঠক সনাতন ধর্মাবলম্বীদের কাছে ভোট চাইলেন নেতারা

মাসুম বিল্লাহ নেসারাবাদ পিরোজপুর

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পিরোজপুর-২ (কাউখালী, ভান্ডারিয়া ও নেছারাবাদ) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত সংসদ সদস্য প্রার্থী আহম্মদ সোহেল মনজুর সুমনের সমর্থনে নেছারাবাদে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেল ৪টায় নেছারাবাদ উপজেলার সারেংকাঠি ইউনিয়নের বিষ্ণুকাঠি ইসলামপুর মাদ্রাসা প্রাঙ্গণে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বিএনপির স্থানীয় নেতাকর্মীসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উঠান বৈঠকে বক্তব্য রাখেন বরিশাল বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, জেলা বিএনপির নেতৃবৃন্দ এবং নেছারাবাদ উপজেলা ও ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।
স্থানীয় বিএনপি নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান ওয়াহেদুজ্জামান বলেন, বিএনপিতে কোনো কোন্দল বা গ্রুপ নেই, সবাই ঐক্যবদ্ধ। আমাদের একমাত্র লক্ষ্য ধানের শীষের পক্ষে কাজ করা এবং জনগণের ভোটের ন্যায্য অধিকার ফিরিয়ে আনা। তিনি ভোটারদের উদ্দেশে বলেন, ভোটের দিন ভোরে পরিবারের সবাইকে নিয়ে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে হবে এবং ভোটকেন্দ্র পাহারা দিতে হবে।
বরিশাল বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান বলেন, গত ১৭ বছরে জনগণ প্রকৃত অর্থে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। এ সময় ক্ষমতাসীনরা জনগণের কথা না ভেবে নিজেদের স্বার্থ রক্ষায় ব্যস্ত ছিল। তিনি অভিযোগ করেন, ক্ষমতা হারানোর ভয় দেখালেও বাস্তবে হাজার হাজার ছাত্র-জনতার প্রাণহানির দায় তাদের ওপর বর্তায়।
তিনি আরও বলেন, ৫ আগস্টের পর বিএনপি দায়িত্বশীল ভূমিকা পালন করেছে। কোনো সনাতন ধর্মাবলম্বী বলতে পারবেন না যে তাদের জানমালের ক্ষতি হয়েছে। বিএনপি সব সময় সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করেছে। তিনি সনাতন ধর্মাবলম্বীদের ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী আহম্মদ সোহেল মনজুর সুমন বলেন, অবহেলিত এই এলাকার উন্নয়ন, জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং অরাজকতার বিরুদ্ধে দেশকে এগিয়ে নিতে ধানের শীষে ভোট দেওয়ার কোনো বিকল্প নেই। তিনি বলেন, একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমেই ধানের শীষের বিজয় নিশ্চিত করা সম্ভব হবে—ইনশাআল্লাহ।
উঠান বৈঠকে উপস্থিত নেতাকর্মীরা আসন্ন নির্বাচনে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।



ফেসবুক কর্নার