June 8, 2026, 3:40 am
শিরোনাম :
বাকেরগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক অর্ধেকেরও কম বিদ্যুৎ, ৮৮ কিলোমিটারের মরণফাঁদ: রৌমারী-রাজীবপুরে জ্বলছে ক্ষোভ রামপালে বাজারে পচা মাংস বিক্রি: দুই ব্যবসায়ীর জেল-জরিমানা চিকিৎসায় অবহেলার অভিযোগে বৃদ্ধার মৃত্যু, তদন্তের আশ্বাস সিভিল সার্জনের ৪৬ যাত্রীর জীবন রক্ষায় প্রাণ দিলেন দুলাল, পাশে দাঁড়াল এসিআই মটরস রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য, পরিকল্পিত হত্যার অভিযোগ পরিবারের মাদকবিরোধী অভিযানে ইয়াবা-গাঁজাসহ আটক পুলিশ কনস্টেবল শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড ফসলি জমিতে বালু উত্তোলনের অভিযোগ, হরিণাকুন্ডুতে ক্ষোভ কৃষকদের দৌলতদিয়ায় পদ্মায় বাসডুবি: চালক, সুপারভাইজার ও হেলপার গ্রেপ্তার

নন্দীগ্রামে মোটরসাইকেল–ভটভটি সংঘর্ষে প্রাণ গেল কৃষক ও কাঠমিস্ত্রির

রাকিব বাবু

বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় মোটরসাইকেল ও ইঞ্জিনচালিত ভটভটির মুখোমুখি সংঘর্ষে এক কৃষক ও এক কাঠমিস্ত্রির মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি) সকাল আনুমানিক ৭টার দিকে উপজেলার থালতা-মাজগ্রাম ইউনিয়নের দারিয়াপুর পালপাড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—দারিয়াপুর উত্তর মন্ডলপাড়ার লাজিম উদ্দিনের ছেলে সুইট (৫৫) এবং মৃত ইব্রাহিম হোসেনের ছেলে আজিজার (৫৫)। আজিজার পেশায় কাঠমিস্ত্রি ছিলেন। পাশাপাশি তিনি গ্রামের কমিটির সদস্য ও আনসার ভিডিপির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করতেন। নিহত দুজনই নিজ নিজ পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে আলুর জমিতে সেচ দেওয়ার উদ্দেশ্যে মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হন কৃষক সুইট। একই গ্রামের বাসিন্দা ও প্রতিবেশী হওয়ায় আজিজারও তাঁর মোটরসাইকেলে উঠেন। দারিয়াপুর পালপাড়া সড়কের মাঝামাঝি পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ইঞ্জিনচালিত ভটভটির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় দুজনই সড়কে ছিটকে পড়েন।
ঘটনাস্থলেই আজিজারের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা সুইটকে উদ্ধার করে দ্রুত বিজরুল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এ মর্মান্তিক দুর্ঘটনার খবরে দারিয়াপুরসহ আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে আসে। নিহতদের বাড়িতে চলছে শোকের মাতম, স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো এলাকা।
এ বিষয়ে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।



ফেসবুক কর্নার