June 8, 2026, 2:53 am
শিরোনাম :
বাকেরগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক অর্ধেকেরও কম বিদ্যুৎ, ৮৮ কিলোমিটারের মরণফাঁদ: রৌমারী-রাজীবপুরে জ্বলছে ক্ষোভ রামপালে বাজারে পচা মাংস বিক্রি: দুই ব্যবসায়ীর জেল-জরিমানা চিকিৎসায় অবহেলার অভিযোগে বৃদ্ধার মৃত্যু, তদন্তের আশ্বাস সিভিল সার্জনের ৪৬ যাত্রীর জীবন রক্ষায় প্রাণ দিলেন দুলাল, পাশে দাঁড়াল এসিআই মটরস রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য, পরিকল্পিত হত্যার অভিযোগ পরিবারের মাদকবিরোধী অভিযানে ইয়াবা-গাঁজাসহ আটক পুলিশ কনস্টেবল শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড ফসলি জমিতে বালু উত্তোলনের অভিযোগ, হরিণাকুন্ডুতে ক্ষোভ কৃষকদের দৌলতদিয়ায় পদ্মায় বাসডুবি: চালক, সুপারভাইজার ও হেলপার গ্রেপ্তার

মহাদেবপুরে ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একই গ্রামের ৫ কৃষকের মৃত্যু

অভয়নগর প্রতিবেদক

নওগাঁর মহাদেবপুরে ড্রাম ট্রাকের চাপায় পিষ্ট হয়ে একই গ্রামের পাঁচজন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি) ভোর রাতে মহাদেবপুর–পত্নীতলা আঞ্চলিক মহাসড়কের পাটকাটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মহাদেবপুর উপজেলার এনায়েতপুর ইউনিয়নের নূরপুর গ্রামের ছয়জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কৃষক দুটি চার্জার ভ্যানে করে ভোর রাতে হলুদ বিক্রির উদ্দেশ্যে মহাদেবপুর হাটে যাচ্ছিলেন। পথে পাটকাটি মোড় এলাকায় পৌঁছালে মহাদেবপুর থেকে পত্নীতলার দিকে যাওয়া একটি ড্রাম ট্রাক তাদের বহনকারী দুটি চার্জার ভ্যানে সজোরে ধাক্কা দেয়। এতে ভ্যান দুটি দুমড়ে-মুচড়ে যায় এবং যাত্রীরা গুরুতর আহত হন।
দুর্ঘটনার শব্দ ও চিৎকারে স্থানীয়রা ছুটে এসে আহতদের উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক চারজনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত বিপ্লব কুমারকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হলে পথে তার মৃত্যু হয়।
নিহতরা হলেন— নূরপুর গ্রামের মৃত নরেন পাহানের ছেলে উজ্জ্বল পাহান (২৫), মৃত খোকা পাহানের ছেলে বীরেন পাহান (৫০), জটুয়া পাহানের ছেলে বিপুল পাহান (২২), মাংড়া উড়াওয়ের ছেলে সঞ্চু উড়াও (৫০) এবং অনীল পাহান বাটুর ছেলে বিপ্লব কুমার (২৫)।
মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং ড্রাম ট্রাকটি জব্দসহ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।



ফেসবুক কর্নার