August 7, 2026, 8:03 am
শিরোনাম :
সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী অসুস্থ মিঠুন চক্রবর্তীকে দেখতে হাসপাতালে মুখ্যমন্ত্রী শুভেন্দু সকালে দুই জেলায় সড়ক দুর্ঘটনায় ১৬ জনের মর্মান্তিক মৃত্যু: সিলেটে ৯ ও বগুড়ায় ৭ জন নিহত র‍্যাবের অভিযানে ফেন্সিডিলসহ আটক ২ চাঁদপুরে ৪ ইউপি প্রশাসনিক কর্মকর্তা বদলি, নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ বস্তিতে কেটেছে শৈশব, আজ মুম্বাইয়ের দুই বিলাসবহুল বাড়ির মালিক ২০৩২ সাল পর্যন্ত রিয়ালেই থাকছেন ভিনিসিয়ুস র‍্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের আইনের খসড়া প্রকাশ ফেসবুকে লাইভে এসে অপু বিশ্বাসের খোলামেলা কথা যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করতে যাচ্ছে সৌদি-তুরস্ক-পাকিস্তান

তারেক রহমানের নির্বাচনী প্রচারে কোকোর স্ত্রী শর্মিলা

অভয়নগর প্রতিবেদক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসনে বিএনপির প্রার্থী ও দলের চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে নির্বাচনী প্রচারে অংশ নিয়েছেন তাঁর ছোট ভাই প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শার্মিলা রহমান সিঁথি।

শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে রাজধানীর শাহজাদপুর এলাকার সুবাস্তু নজর ভ্যালি মার্কেটের সামনে থেকে তিনি গণসংযোগ ও লিফলেট বিতরণ কার্যক্রম শুরু করেন। পরে গুলশান এলাকার ডিএনসিসি মার্কেটের বিভিন্ন দোকানে গিয়ে ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং লিফলেট বিতরণ করেন।

গণসংযোগকালে সৈয়দা শার্মিলা রহমান সিঁথি তারেক রহমানের পক্ষে ভোট প্রার্থনা করেন। এ সময় তিনি বলেন, “আজ আমি ভাইয়ার জন্য এসেছি। আপনারা সবাই ভাইয়ার জন্য দোয়া করবেন এবং ভাইয়াকে একটি ভোট দেবেন।”

তার উপস্থিতিতে স্থানীয় বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ লক্ষ্য করা যায়



ফেসবুক কর্নার