August 7, 2026, 8:02 am
শিরোনাম :
অসুস্থ মিঠুন চক্রবর্তীকে দেখতে হাসপাতালে মুখ্যমন্ত্রী শুভেন্দু সকালে দুই জেলায় সড়ক দুর্ঘটনায় ১৬ জনের মর্মান্তিক মৃত্যু: সিলেটে ৯ ও বগুড়ায় ৭ জন নিহত র‍্যাবের অভিযানে ফেন্সিডিলসহ আটক ২ চাঁদপুরে ৪ ইউপি প্রশাসনিক কর্মকর্তা বদলি, নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ বস্তিতে কেটেছে শৈশব, আজ মুম্বাইয়ের দুই বিলাসবহুল বাড়ির মালিক ২০৩২ সাল পর্যন্ত রিয়ালেই থাকছেন ভিনিসিয়ুস র‍্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের আইনের খসড়া প্রকাশ ফেসবুকে লাইভে এসে অপু বিশ্বাসের খোলামেলা কথা যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করতে যাচ্ছে সৌদি-তুরস্ক-পাকিস্তান বগুড়ায় বাসচাপায় ৬ শ্রমিক নিহত, আহত ১৫

আপনার ভোটের সিল যেন অন্য কেউ দিতে না পারে: তারেক রহমান

অভয়নগর প্রতিবেদক

নিজের ভোটের সিল যেন অন্য কেউ দিতে না পারে, সে বিষয়ে ভোটারদের সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, ভোটাধিকার রক্ষার দায়িত্ব জনগণকেই নিতে হবে। জনগণের ভোটাধিকার নিশ্চিত না হলে দেশে সুশাসন ও জবাবদিহিতা প্রতিষ্ঠা সম্ভব নয়।

শনিবার (৩১ জানুয়ারি) টাঙ্গাইলে এক নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তারেক রহমান। তিনি বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কোনো সাধারণ নির্বাচন নয়। এই নির্বাচনের মাধ্যমেই দেশের গণতন্ত্র, মানুষের অধিকার এবং রাষ্ট্র পরিচালনার ভবিষ্যৎ দিকনির্দেশনা নির্ধারিত হবে। তাই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ভোটকেন্দ্রে উপস্থিত হতে হবে।

তারেক রহমান বলেন, বিগত সময়ে মেগা প্রকল্পের নামে দেশে ব্যাপক দুর্নীতি হয়েছে। উন্নয়নের কথা বলে হাজার হাজার কোটি টাকা লুটপাট করা হয়েছে, যার দায় আজ সাধারণ জনগণকে বহন করতে হচ্ছে।

তিনি অভিযোগ করে বলেন, এখনও একটি মহল পরিকল্পিতভাবে ভোটগ্রহণ প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে। বিভিন্ন লোক পাঠিয়ে সাধারণ মানুষের এনআইডি কার্ড ও বিকাশ নম্বর সংগ্রহের চেষ্টা চলছে। এসব অপচেষ্টার বিষয়ে সবাইকে সজাগ ও সতর্ক থাকতে হবে।

জনসভা থেকে তিনি নেতাকর্মী ও সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ভয় নয়, সাহস নিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে অংশ নিতে হবে। জনগণের শক্তিই পারে দেশে প্রকৃত পরিবর্তন আনতে।

জনসভা শেষে টাঙ্গাইলের আটটি আসনের বিএনপি মনোনীত প্রার্থীদের হাতে ধানের শীষ প্রতীক তুলে দেন বিএনপি চেয়ারম্যান।



ফেসবুক কর্নার