August 7, 2026, 7:56 am
শিরোনাম :
অসুস্থ মিঠুন চক্রবর্তীকে দেখতে হাসপাতালে মুখ্যমন্ত্রী শুভেন্দু সকালে দুই জেলায় সড়ক দুর্ঘটনায় ১৬ জনের মর্মান্তিক মৃত্যু: সিলেটে ৯ ও বগুড়ায় ৭ জন নিহত র‍্যাবের অভিযানে ফেন্সিডিলসহ আটক ২ চাঁদপুরে ৪ ইউপি প্রশাসনিক কর্মকর্তা বদলি, নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ বস্তিতে কেটেছে শৈশব, আজ মুম্বাইয়ের দুই বিলাসবহুল বাড়ির মালিক ২০৩২ সাল পর্যন্ত রিয়ালেই থাকছেন ভিনিসিয়ুস র‍্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের আইনের খসড়া প্রকাশ ফেসবুকে লাইভে এসে অপু বিশ্বাসের খোলামেলা কথা যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করতে যাচ্ছে সৌদি-তুরস্ক-পাকিস্তান বগুড়ায় বাসচাপায় ৬ শ্রমিক নিহত, আহত ১৫

ডা. শফিকুর রহমানের এক্স হ্যান্ডেল হ্যাকের অভিযোগ জামায়াতের

অভয়নগর প্রতিবেদক

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেল হ্যাক হয়েছে বলে অভিযোগ করেছে দলটি। শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে তার ভেরিফায়েড এক্স অ্যাকাউন্টে একটি অপ্রত্যাশিত পোস্ট দেখা গেলে বিষয়টি সামনে আসে।

শনিবার রাতেই এ বিষয়ে গণমাধ্যমকে জানান জামায়াতে ইসলামীর নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সিরাজুল ইসলাম। তিনি বলেন, ঘটনার পরপরই জামায়াতের সাইবার টিম অ্যাকাউন্টটি উদ্ধারের কাজে তৎপর হয়।

তিনি জানান, বিকেল ৫টার কিছু পর এক্স হ্যান্ডেলটি সফলভাবে উদ্ধার করা সম্ভব হয় এবং অনাকাঙ্ক্ষিত পোস্টটি দ্রুত মুছে ফেলা হয়। তবে এরই মধ্যে ওই পোস্টকে কেন্দ্র করে বিভিন্ন মহলে অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

অপপ্রচার বন্ধ এবং বিষয়টির আইনগত ব্যবস্থা নিতে হাতিরঝিল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলেও জানান সিরাজুল ইসলাম।

তিনি আরও বলেন, নারীদের অবমাননাকর যে পোস্টটি করা হয়েছিল, তা ডা. শফিকুর রহমানের বক্তব্য ও রাজনৈতিক অবস্থানের সঙ্গে সম্পূর্ণ সাংঘর্ষিক। জামায়াতে ইসলামীর জনপ্রিয়তা ও জনসমর্থন দেখে একটি পক্ষ উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তি ছড়াতে এ ধরনের কর্মকাণ্ডে জড়িয়েছে বলেও অভিযোগ করেন তিনি।



ফেসবুক কর্নার