April 29, 2026, 10:28 am
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে থানা থেকে লুট হওয়া বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার সড়কে শৃঙ্খলা ফেরাতে ঝিনাইদহে ট্রাফিক পুলিশের কঠোর অবস্থান: ছাড় পাবেন না কেউ!! গাজীপুরে মাদকবিরোধী অভিযানে গাঁজা ও বিদেশি মদসহ আটক ২ কালীগঞ্জে ঘুষের ভিডিও ভাইরাল: এলজিইডির হিসাবরক্ষক সাময়িক বরখাস্ত নলডাঙ্গায় শ্রমিক অধিকার ও ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ কালবৈশাখীর মৌসুমে বাড়ছে বজ্রপাতে প্রাণহানি, সচেতনতাই হতে পারে রক্ষাকবচ কুড়িগ্রামে বাঁশেরতলে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ৫ চার মাসেও নিখোঁজ যুবক উদ্ধার হয়নি, পঞ্চগড়ে পরিবারের মানববন্ধন ও অপহরণের অভিযোগ দিনাজপুরে আলোচিত অলেদা বেওয়া হত্যা রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ সংঘর্ষ মামলার প্রধান আসামি বিএনপি নেতা থানায় গিয়ে গ্রেপ্তার

৪৪ চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে ৪০ বছর পর জামায়াতের এমপি নির্বাচিত

Reporter Name

  • ৪৪ চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে ৪০ বছর পর জামায়াতের এমপি নির্বাচিত
    নাচোল প্রতিনিধি:
    ৪৪ চাঁপাইনবাবগঞ্জ-২(নাচোল-গোমস্তাপুর -ভোলাহাট)আসনে ৪০বছর পর জামায়াতের এমপি ড. মিজানুর রহমান এমপি নির্বাচিত হয়েছেন।
    গত ১২তারিখ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৪৪চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ড.মিজানুর রহমান ১৮৪ভোট কেন্দ্রে ১লাখ ৬৯ হাজার ৫শ ২৫ভোট পেয়ে বেসরকারী নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী  বিএনপি মনোনীত প্রার্থী ও  সাবেক এমপি  আলহাজ্ব আমিনুল ইসলাম ১লাখ ৫৪ হাজার ৫শ ৩২ ভোট পান। ড.মিজানুর রহমান ১৪হাজার ৯শ ৯৩ ভোট বেশী পান। এ আসনে ৭৪.৬৮% শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এই আসনে ১৯৮৬ সালে বাংলাদেশ জামায়াত মনোনীত প্রার্থী মীম ওবাইদুল্লাহ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী এ্যাড. আফসার আলীকে ৫৪ ভোটে পরাজিত করে বিজয়ী হন। শুক্রবার বিকাল ৪টার দিকে নাচোলে জেলা পরিষদ ডাক বাংলো মাঠে নবনির্বাচিত এমপি ড. মিজানুর রহমানকে গণসংবর্ধনা প্রদান করা হয়। গণসংবর্ধনা অনুষ্ঠানে নবনির্বাচিত এমপি ড.মিজানুর রহমান বলেন, দলমত নির্বিশেষে সবাইকে সাথে নিয়ে এলাকার উন্নয়নে কাজ করতে চাই।এসময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী ইয়াহ্ইয়া খালেদ, নাচোল উপজেলা আমীর ইয়াকুব আলী, সেক্টেটারী মোবারক হোসেন, নাচোল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এ্যাড. সিরাজুল ইসলাম, পৌর আমীর মনিরুল ইসলাম, নায়েবে আমীর রফিকুল ইসলামসহ উপজেলা, ইউনিয়ন ও পৌর নেতৃবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।



ফেসবুক কর্নার