April 29, 2026, 10:29 am
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে থানা থেকে লুট হওয়া বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার সড়কে শৃঙ্খলা ফেরাতে ঝিনাইদহে ট্রাফিক পুলিশের কঠোর অবস্থান: ছাড় পাবেন না কেউ!! গাজীপুরে মাদকবিরোধী অভিযানে গাঁজা ও বিদেশি মদসহ আটক ২ কালীগঞ্জে ঘুষের ভিডিও ভাইরাল: এলজিইডির হিসাবরক্ষক সাময়িক বরখাস্ত নলডাঙ্গায় শ্রমিক অধিকার ও ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ কালবৈশাখীর মৌসুমে বাড়ছে বজ্রপাতে প্রাণহানি, সচেতনতাই হতে পারে রক্ষাকবচ কুড়িগ্রামে বাঁশেরতলে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ৫ চার মাসেও নিখোঁজ যুবক উদ্ধার হয়নি, পঞ্চগড়ে পরিবারের মানববন্ধন ও অপহরণের অভিযোগ দিনাজপুরে আলোচিত অলেদা বেওয়া হত্যা রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ সংঘর্ষ মামলার প্রধান আসামি বিএনপি নেতা থানায় গিয়ে গ্রেপ্তার

শ্যামনগরে সুন্দরবন দিবস রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

আল হুদা মালী শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধি

বিশ্ব ঐতিহ্যবাহী সুন্দরবন দেশের পরিবেশ, অর্থনীতি ও উপকূলীয় জনজীবনের নিরাপত্তার অন্যতম ভিত্তি—এমন মন্তব্য করে ১৪ ফেব্রুয়ারি ‘সুন্দরবন দিবস’ রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতির দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে সিডিও ইয়ুথ টিম এবং বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ১১টায় শ্যামনগর উপজেলা প্রেসক্লাব চত্বরে আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন শিক্ষক ও সাংবাদিক রনজিৎ বর্মণ। সঞ্চালনায় ছিলেন সিডিও ইয়ুথ টিমের সিনিয়র ভলান্টিয়ার হাফিজুর রহমান ও আনিসুর রহমান মিলন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সিডিওর নির্বাহী পরিচালক গাজী আল ইমরান। এছাড়া বক্তব্য রাখেন রিয়াজ হোসেন, নূর নাহার পারভীন, সাদিয়া সুলতানা ও রুবিনা পারভীন।
বক্তারা বলেন, সুন্দরবন কেবল একটি বনভূমি নয়; এটি প্রাকৃতিক দুর্যোগের বিরুদ্ধে উপকূলবাসীর রক্ষাকবচ এবং অসংখ্য প্রাণী ও উদ্ভিদের আবাসস্থল। বর্তমানে সুন্দরবন নানা সংকটের সম্মুখীন। এর মধ্যে রয়েছে অবৈধ বন উজাড় ও দখল, বন্যপ্রাণী শিকার, শামুক সংগ্রহ ও বিক্রি, বিষ প্রয়োগ ও কারেন্ট জাল ব্যবহার করে মাছ আহরণ, নদী ও খালে দূষণ বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব।
সুন্দরবন দিবস উপলক্ষে বক্তারা কয়েকটি দাবি উপস্থাপন করেন। তারা বলেন, সুন্দরবনে অবৈধভাবে মাছ আহরণ, বিষ প্রয়োগ ও কারেন্ট জাল ব্যবহারের বিরুদ্ধে কঠোর নজরদারি ও আইনগত ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি বন ও নদীপথে নিয়মিত মোবাইল টিম ও টহল কার্যক্রম জোরদার, জীববৈচিত্র্য রক্ষায় সচেতনতামূলক ক্যাম্পেইন পরিচালনা, স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে সহ-ব্যবস্থাপনা জোরদার, বননির্ভর জেলে ও বাওয়ালিদের বিকল্প জীবিকার সুযোগ সৃষ্টি, নদী ও খালে শিল্পবর্জ্য ও প্লাস্টিক দূষণ রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান তারা।
এছাড়া সুন্দরবনের প্রাকৃতিক সম্পদ রক্ষায় স্থানীয় যুবসমাজকে সম্পৃক্ত করে স্বেচ্ছাসেবী মনিটরিং টিম গঠন এবং রাষ্ট্রীয়ভাবে ‘সুন্দরবন দিবস’ স্বীকৃতি দেওয়ার আবেদন জানান বক্তারা। তারা আশা প্রকাশ করেন, বন বিভাগ, স্থানীয় প্রশাসন ও জনগণের সমন্বিত উদ্যোগে সুন্দরবনের প্রাকৃতিক ভারসাম্য রক্ষা সম্ভব।
মানববন্ধনে উপস্থিত ছিলেন সিডিও ইয়ুথ টিমের সিনিয়র ভলান্টিয়ার আব্দুল্লাহ আল মামুন, রাহানুল ইসলাম, প্রণব বিশ্বাস, আবু রায়হান, ইমরান হোসেন, নাঈম ইসলাম, মঞ্জুরুল ইসলাম, আকরাম হোসেন, সামিরা নুমাইশা, শোহানা আক্তার, রাবেয়া আক্তার, শারমিন আক্তার, নূরনাহার পারভীন, জান্নাত আরা, ফারজানা আক্তার, ফাতেমা খাতুন, রোশনি, নাজমা পারভীন, ফাহমিদা মিলন হোসেন ও সুমনসহ অন্যান্যরা।
মানববন্ধন শেষে সিডিও ইয়ুথ টিমের সদস্যরা পশ্চিম সুন্দরবন বনবিভাগের সহকারী বন সংরক্ষকের মাধ্যমে বিভাগীয় বন সংরক্ষকের নিকট স্মারকলিপি প্রদান করেন।



ফেসবুক কর্নার