July 3, 2026, 6:18 pm
শিরোনাম :
ভোট দিয়েছেন ৪৮০ জন শিল্পী, ফলাফল কখন? সাঈদীর মানবতাবিরোধী মামলাসাক্ষী সুখরঞ্জন বালীর অপহরণে অভিযুক্ত এএসপি ফজলুর রহমান গ্রেপ্তার ফেসবুকে অস্ত্রের ছবি ও মহড়ার অভিযোগে, যুবক আটক রাত ১২ টায় মুখোমুখি অস্ট্রেলিয়া ও মিশর খুলনায় দুর্বৃত্তের গুলিতে স্কুলছাত্রী আহত, তদন্তে পুলিশ বিয়ের দাওয়াতে যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, প্রাণ গেল চাচি-ভাতিজির বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জোনাকি ব্র্যান্ডের নকল কয়েল বিক্রির অভিযোগে পঞ্চগড়ে ব্যবসায়ী গ্রেপ্তার পাকিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত অন্তত ৪০ মাদক, চাঁদাবাজি ও নদীভাঙন রোধে বিএনপির মতবিনিময় সভা

নবীনগরে বিজয় মিছিল ও আলোচনা সভা করেছে গণঅধিকার পরিষদ

অভয়নগর প্রতিবেদক

ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট এম এ মান্নান সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় বিজয় মিছিল ও আলোচনা সভা করেছে গণ অধিকার পরিষদ।
রোববার (১৫ ফেব্রুয়ারি ২০২৬) সকালে উপজেলার সাতমোড়া ইউনিয়নে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের অংশগ্রহণে আনন্দঘন পরিবেশে বিজয় মিছিল বের করা হয় এবং পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতমোড়ার কৃতি সন্তান, গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও নবীনগর উপজেলা শাখার সভাপতি অ্যাডভোকেট মেহেদী হাসান। তিনি নবনির্বাচিত এমপির সফলতা কামনা করে এলাকার উন্নয়নে দল-মত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন নবীনগর উপজেলা বিএনপির সদস্য ও সাতমোড়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মোশারফ হোসেন রাজু, গণ অধিকার পরিষদ নবীনগর উপজেলার সিনিয়র সহ-সভাপতি আব্দুল মোতালেব মাস্টার, সাংগঠনিক সম্পাদক সাদেক আহমেদ আকাশ, সাতমোড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কাজী আবদুল হামীম রিপন, নবীনগর পৌর শাখার সাধারণ সম্পাদক রবিন আলী, সিনিয়র সহ-সভাপতি এম এ কাশেম নিরব, সাংগঠনিক সম্পাদক আলাল আহমেদ বাদল, দপ্তর সম্পাদক জামাল আহমেদ, ছাত্র অধিকার পরিষদের নবীনগর উপজেলার আহ্বায়ক কামরুল হাসান ইকরাম, সদস্য সচিব নুরুননবী শান্ত, সাতমোড়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি আবুল বাসার এবং ছাত্রদলের সাবেক আহ্বায়ক জামির মিয়াসহ বিএনপি ও গণ অধিকার পরিষদের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
কর্মসূচির শেষে নেতাকর্মীরা বিজয়ের উল্লাস প্রকাশ করে স্লোগান দেন।



ফেসবুক কর্নার