July 3, 2026, 5:25 pm
শিরোনাম :
সাঈদীর মানবতাবিরোধী মামলাসাক্ষী সুখরঞ্জন বালীর অপহরণে অভিযুক্ত এএসপি ফজলুর রহমান গ্রেপ্তার ফেসবুকে অস্ত্রের ছবি ও মহড়ার অভিযোগে, যুবক আটক রাত ১২ টায় মুখোমুখি অস্ট্রেলিয়া ও মিশর খুলনায় দুর্বৃত্তের গুলিতে স্কুলছাত্রী আহত, তদন্তে পুলিশ বিয়ের দাওয়াতে যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, প্রাণ গেল চাচি-ভাতিজির বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জোনাকি ব্র্যান্ডের নকল কয়েল বিক্রির অভিযোগে পঞ্চগড়ে ব্যবসায়ী গ্রেপ্তার পাকিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত অন্তত ৪০ মাদক, চাঁদাবাজি ও নদীভাঙন রোধে বিএনপির মতবিনিময় সভা জুলাই অভ্যুত্থানে নিহতদের স্মরণসভা শনিবার, প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান

পিরোজপুর-২ আসনে পাঁচ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

অভয়নগর প্রতিবেদক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-২ আসন (কাউখালী-ভান্ডারিয়া-নেছারাবাদ) থেকে অংশগ্রহণ করা সাত প্রার্থীর মধ্যে পাঁচজন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. আবু সাঈদ ভোট গণনা শেষে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন। ঘোষিত ফলাফলে দেখা গেছে, এ আসনে মূল লড়াই হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও বাংলাদেশ জামায়াতে ইসলামি মনোনীত প্রার্থীর মধ্যে।
নির্বাচন কমিশনের বিধান অনুযায়ী, আসনের বৈধ মোট ভোটের এক-অষ্টমাংশের কম ভোট পেলে প্রার্থীর জামানত বাতিল হয়। প্রয়োজনীয় ভোটের সীমা অতিক্রম করতে ব্যর্থ হওয়ায় স্বতন্ত্র ঘোড়া প্রতীকের মাহমুদ হোসেন, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) মনোনীত ফয়সাল খান, গণঅধিকার পরিষদ সমর্থিত আনিসুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মো. আবুল কালাম আজাদ এবং জাতীয় পার্টি (জেপি) মনোনীত মাহিবুল হোসেনের জামানত বাজেয়াপ্ত হয়েছে।
এ আসনে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত আহমেদ সোহেল মঞ্জুর সুমন। তিনি ধানের শীষ প্রতীকে ১ লাখ ৫১৮৫ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামি মনোনীত শামীম সাঈদী দাঁড়িপাল্লা প্রতীকে ৯৬৮৯৭ ভোট পান। এ ছাড়া জামানত হারানো প্রার্থীদের মধ্যে বিএনপি থেকে বহিস্কৃত স্বতন্ত্র প্রার্থী মাহমুদ হোসেন ১৬২১৯ ভোট, এবি পার্টি ফয়সাল খান ৩৯০ ভোট, গণঅধিকার পরিষদ সমর্থিত আনিসুর রহমান ১৪৫ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশের আবুল কালাম আজাদ ৬৬৯৭ ভোট এবং জাতীয় পার্টি মনোনীত মাহিবুল হোসেন ৪৭০৫ ভোট পেয়েছেন। মোট ভোটার সংখ্যা ছিল ৪০৫২৯৭ জন এবং মোট ভোট পড়েছিল ২৩৫২৩৭।



ফেসবুক কর্নার