August 5, 2026, 2:46 am
শিরোনাম :
আলোচনার কেন্দ্রে থেকেও বিরতিতে যাচ্ছেন আরিয়ানা গ্র্যান্ডে! আলোচিত তনু ধর্ষণ ও হত্যা আসামি হাইকোর্টের জামিনে মুক্ত ফিল্মি স্টাইলে চাকু দেখিয়ে কলেজছাত্রীকে ধর্ষণ, ইমাম গ্রেপ্তার শেখ হাসিনার বক্তব্য গণমাধ্যমে প্রচার না করার অনুরোধ সরকারের প্রেম ভাঙার গুঞ্জনে মুখ খুললেন অনুপমা বিশেষ অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস সাতক্ষীরায় ব্লিস হাসপাতালে আগুন, ধোঁয়ায় অসুস্থ প্রায় ৫০ জুলাই গণঅভ্যুত্থানের কৃতিত্ব জনগণের: প্রধানমন্ত্রী ফিরে দেখা ৩৫ জুলাই ‘মার্চ টু ঢাকা’ একদিন এগিয়ে, গণঅভ্যুত্থানের দ্বারপ্রান্তে বাংলাদেশ লাইসেন্সহীন সিএনজির দৌরাত্ম্য, বাড়ছে দুর্ঘটনা ও অপরাধ

নীতিতে অটল ‘মেঝো মিয়া’: মোল্লাহাটে মানুষের আস্থার প্রতীক চৌধুরী সেলিম আহমেদ

অভয়নগর প্রতিবেদক

বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলার গাড়ফা গ্রামের জননেতা চৌধুরী সেলিম আহমেদ দীর্ঘদিন ধরে সততা, নীতি ও মানবিকতার প্রতীক হিসেবে পরিচিত। সাধারণ মানুষ তাকে ‘মেঝো মিয়া’ নামে সমাদৃত করে। ছোটবেলা থেকেই ভদ্র, নম্র ও সদালাপী হিসেবে পরিচিত চৌধুরী সেলিম আহমেদ মানুষের সুখ-দুঃখে পাশে থাকেন এবং ব্যক্তিগত সৌজন্য ও মানবিক আচরণের মাধ্যমে এলাকায় আস্থার জায়গা করে নিয়েছেন।
রাজনৈতিক জীবনের শুরু থেকেই তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর আদর্শে বিশ্বাসী। ১৯৯৬ সালে দল পরিবর্তনের প্রস্তাব আসলেও তিনি দৃঢ়ভাবে তা প্রত্যাখ্যান করেন। নীতির প্রতি আপসহীন অবস্থান তাকে স্থানীয় রাজনীতিতে আলাদা মর্যাদা দিয়েছে। মোল্লাহাট উপজেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করার পাশাপাশি তিনি পরবর্তীতে বাগেরহাট জেলা বিএনপির সহ-সভাপতির দায়িত্বও পালন করেন। রাজনৈতিক প্রতিকূলতা ও অভ্যন্তরীণ বিরোধ সত্ত্বেও মাঠের রাজনীতিতে তিনি সক্রিয় রয়েছেন।
স্থানীয় নেতাকর্মীদের মতে, রাজনৈতিক প্রতিহিংসা ও প্রশাসনিক চাপে তার ব্যবসা-বাণিজ্য ক্ষতিগ্রস্ত হলেও চৌধুরী সেলিম আহমেদ নীতিগত অবস্থান থেকে সরে আসেননি। তার সমর্থিত প্রার্থীরা মোল্লাহাট উপজেলা বিএনপির ওয়ার্ড কমিটি গঠন প্রক্রিয়ায় ৬৩টি ওয়ার্ডের মধ্যে ৪৬টিতে জয়লাভ করেছেন, যা তার সাংগঠনিক দক্ষতার প্রমাণ। স্থানীয় পর্যবেক্ষকরা মনে করেন, মোল্লাহাটে বিএনপির রাজনীতি শক্তিশালী করতে তার ভূমিকা গুরুত্বপূর্ণ এবং উন্নয়ন, সুশাসন ও জনকল্যাণমূলক রাজনীতিতে তার সক্রিয় উপস্থিতি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।



ফেসবুক কর্নার