July 3, 2026, 5:19 pm
শিরোনাম :
সাঈদীর মানবতাবিরোধী মামলাসাক্ষী সুখরঞ্জন বালীর অপহরণে অভিযুক্ত এএসপি ফজলুর রহমান গ্রেপ্তার ফেসবুকে অস্ত্রের ছবি ও মহড়ার অভিযোগে, যুবক আটক রাত ১২ টায় মুখোমুখি অস্ট্রেলিয়া ও মিশর খুলনায় দুর্বৃত্তের গুলিতে স্কুলছাত্রী আহত, তদন্তে পুলিশ বিয়ের দাওয়াতে যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, প্রাণ গেল চাচি-ভাতিজির বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জোনাকি ব্র্যান্ডের নকল কয়েল বিক্রির অভিযোগে পঞ্চগড়ে ব্যবসায়ী গ্রেপ্তার পাকিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত অন্তত ৪০ মাদক, চাঁদাবাজি ও নদীভাঙন রোধে বিএনপির মতবিনিময় সভা জুলাই অভ্যুত্থানে নিহতদের স্মরণসভা শনিবার, প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান

মান্দায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে নবনির্বাচিত এমপি ডাঃ ইকরামুল বারী টিপু

অভয়নগর প্রতিবেদক

নওগাঁর মান্দা উপজেলার কাশোঁপাড়া ইউনিয়নের চকউলী গ্রামে সম্প্রতি ঘটে যাওয়া অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত একটি পরিবারের পাশে দাঁড়িয়েছেন নবনির্বাচিত সংসদ সদস্য ডাঃ ইকরামুল বারী টিপু। অগ্নিকাণ্ডে বসতঘর ও চারটি গরুসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী পুড়ে যাওয়ায় পরিবারটি মানবেতর জীবনযাপন করছিল।
এই পরিস্থিতিতে এমপি ডাঃ টিপুর নির্দেশে তার প্রতিনিধি হিসেবে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্ত পরিবারের বাড়িতে গিয়ে খোঁজখবর নেন এবং নগদ আর্থিক সহায়তা প্রদান করেন। স্থানীয়রা জানান, এই সহায়তা পরিবারটিকে মানসিক ও আর্থিকভাবে কিছুটা স্বস্তি এনে দিয়েছে।
এসময় ডাঃ টিপু ক্ষতিগ্রস্ত পরিবারের দুই শিশুর লেখাপড়ার সম্পূর্ণ ব্যয়ভার বহনের ঘোষণা দেন। তিনি বলেন, “দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। ভবিষ্যত প্রজন্মের শিক্ষা যেন বন্ধ না হয়, সে বিষয়টি আমরা গুরুত্ব সহকারে দেখছি।”



ফেসবুক কর্নার