July 3, 2026, 4:18 pm
শিরোনাম :
খুলনায় দুর্বৃত্তের গুলিতে স্কুলছাত্রী আহত, তদন্তে পুলিশ বিয়ের দাওয়াতে যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, প্রাণ গেল চাচি-ভাতিজির বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জোনাকি ব্র্যান্ডের নকল কয়েল বিক্রির অভিযোগে পঞ্চগড়ে ব্যবসায়ী গ্রেপ্তার পাকিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত অন্তত ৪০ মাদক, চাঁদাবাজি ও নদীভাঙন রোধে বিএনপির মতবিনিময় সভা জুলাই অভ্যুত্থানে নিহতদের স্মরণসভা শনিবার, প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান ভোটকেন্দ্রের দরজায় তালা দেওয়াকে কেন্দ্র করে শিল্পী সমিতির নির্বাচনে উত্তেজনা ৩০ বছরের দ্বীনি খেদমতের অবসান, সংবর্ধনায় সিক্ত মাওলানা হাসান আলী শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া-জাপান

বিরামপুরে ধানের শীষ প্রতীকের বিজয় উদযাপন: উৎসবমুখর বনভোজনে বিএনপি নেতাকর্মীদের মিলনমেলা

অভয়নগর প্রতিবেদক

 

দিনাজপুরের বিরামপুর উপজেলায় ধানের শীষ প্রতীকের বিজয় উপলক্ষে এক আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে বনভোজন ও মিলনমেলার আয়োজন করা হয়েছে। স্থানীয় নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি রূপ নেয় এক প্রাণবন্ত রাজনৈতিক সম্প্রীতির আসরে।
উক্ত আয়োজনের উদ্যোগ নেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বিরামপুর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক নূরে আলম নুরা। তার সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত এই বনভোজন কর্মীদের মাঝে নতুন উদ্দীপনা ও ঐক্যের বার্তা ছড়িয়ে দেয়। আয়োজকরা জানান,ধানের শীষ প্রতীকের বিজয় কেবল একটি নির্বাচনী সাফল্য নয়,এটি গণমানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিরামপুর উপজেলা বিএনপির ৭ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম (মাস্টার),সাবেক ছাত্রনেতা মোঃ জামাল হোসেন,শ্রী বিপ্লব কুমার দাসসহ স্থানীয় পর্যায়ের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। তারা বক্তব্যে বলেন,এই বিজয়কে ধরে রাখতে হলে তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে হবে।
বনভোজনে আরও উপস্থিত ছিলেন মাহাবুব রহমান,ফারুক হোসেন, মাহবুব আলম বকুল,ডাব্লু,রবিউল ইসলাম,আরমান আলি,আনোয়ার হোসেন,মিজানুর রহমান,মাহবুব রহমান (২),হেলাল হোসেন,শামীম হোসেন,তোছাদ্দেক হোসেন,মাহফুজুর রহমান,শহীদ জামাল,অনিক হোসেন, লিখনসহ ৭ নং ওয়ার্ড শ্রমিক দলের নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক নেতাকর্মী। অনুষ্ঠানজুড়ে ছিল সৌহার্দ্যপূর্ণ পরিবেশ,পারস্পরিক কুশল বিনিময় এবং সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা। নেতাকর্মীরা একে অপরের সঙ্গে মতবিনিময় করেন এবং আগামীর রাজনৈতিক কর্মকাণ্ডে আরও ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। সব মিলিয়ে,ধানের শীষ প্রতীকের বিজয় উপলক্ষে আয়োজিত এই বনভোজন বিরামপুর উপজেলা বিএনপির নেতাকর্মীদের মাঝে নতুন করে প্রেরণা,ঐক্য ও সম্প্রীতির সেতুবন্ধন তৈরি করেছে।

 



ফেসবুক কর্নার